Abhishek Banerjee: আগামী সপ্তাহে আসানসোলে অভিষেক, করবেন রোড শো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১২ এপ্রিল আসানসোল বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। শেষ মুহুর্তের প্রচারে ঝড় তুলতে মরিয়া তৃণমূল। তাই আগামী সপ্তাহে আসানসোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার করবেন দলের অন্যতম হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে।

আরও পড়ুনঃ উপাচার্য কে গালিগালাজের জের, গ্রেপ্তার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা

ভোটের আগে প্রচারে জোর দিতে চাইছেন সমস্ত পক্ষই। বিরোধী শিবিরের জন্য এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল। প্রচারে নেমচেহ্ন প্রার্থীরা। তৃণমূল সূত্রে খবর, ৯ তারিখ শিল্পাঞ্চলের মাটিতে পা রাখবেন তৃণমূলের সাধারন সম্পাদক। আসানসোলে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রোড শো করবেন তিনি। ৭ তারিখ সভা করবেন বালিগঞ্জে।

Khamosh”: Actor Shatrughan Sinha adds flavor to Bengal Lok Sabhaby-poll | Kolkata - Hindustan Times

উল্লেখ্য, মোদি কেবিনেট থেকে সরিয়ে দেওয়ার পরেই সংসদ পদ থেকে ইস্তফা দেব আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তিনি। এরপর সেই কেন্দ্রের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন কমিশন। সেখানে তৃণমূলের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। বিজেপির টিকিটে লড়াই করছেন অগ্নিমিত্রা পাল।

তৃণমূলের বহিরাগত তত্ত্বকে কাজে লাগিয়ে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রচার করছে বিজেপি। বোন অগ্নীর হয়ে ভোট চাইতে দেখা গেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ২০২১ এর ফলাফল বদলে ২০১৯ এর ট্রেন্ড ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির।

আগামী সপ্তাহে আসানসোলে অভিষেক, করবেন উপনির্বাচনের প্রচার 

আগামী সপ্তাহে আসানসোলে অভিষেক, করবেন উপনির্বাচনের প্রচার 
আগামী সপ্তাহে আসানসোলে অভিষেক, করবেন উপনির্বাচনের প্রচার

অন্যদিকে, একই দিনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এবার তাঁর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ধরে রাখা। সেখানে কী প্রচারে নামবেন অভিষেক? সেবিষয়ে তৃণমূলের তরফে এখনও কিছুই জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন