Maldah Blast: মালদহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ, হাইকোর্টে মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় পাঁচ শিশু। মালদহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ। মঙ্গলবার এমনটাই আবেদন পড়ল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানির অনুমতি দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে পাকড়াও করল সিবিআই, হাঁসখালির ঘটনায় হতে পারে রহস্যভেদ!

রবিবার ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন গোপালনগর গ্রামে। বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়।

Calcutta High Court Orders Cancellation of Appointment of 6 Teachers in Recruitment Scam

আহতদের পাঁচ জনের নাম বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০), সুবল সাহা(৬) এবং রাইহান সেখ(৪)। আহতদের কারোর বয়স ৪ আবার কারোর বয়স ১০। আহতদের প্রথমে গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক সকলকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

মালদহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ, হাইকোর্টে গেল বিষয়  

vlcsnap 2022 04 24 17h11m13s612

পুলিশের অনুমান একটি কুয়োর পাশে বোমা গুলি রাখা ছিল। পুলিশের সন্দেহ ওই এলাকাতে আরও বেশ কিছু বোমা মজুত থাকতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত