নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালির নাবালিকা নির্যাতনের ঘটনায় উত্তাল সারা দেশ। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা সমরেন্দুর গয়ালির ছেলে ব্রজগোপাল গয়ালি। ঘটনার পর থেকে উধাও ছিল তৃণমূল নেতা। মঙ্গলবার তার খোঁজ পাওয়া গেছে। তৃণমূল নেতাকে পাকড়াও করল সিবিআই। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে।
আরও পড়ুনঃ Anubrata Mondal: দেশের বাইরে যেতে পারেন অনুব্রত? পাসপোর্ট চাইল সিবিআই


সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক তথ্য সিবিআইয়ের হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল নেতা সমরেন্দুকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।

হাঁসখালির ঘটনায় ইতিমধ্যেই তথ্য লোপাট হওয়ার আশঙ্কায় তৃণমূল নেতার ছেলের তিন বন্ধুকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তিন যুবকের বয়স ২২ বছরের মধ্যে। নির্যাতিতার শেষকৃত্যের সময় তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধর্ষণের পর নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই তিনজন সঙ্গ দেয় বলে অভিযোগ ওঠে। এমনকি নির্যাতিতার পরিবারকে জোর করে হুমকি দিয়ে দেহ পোড়ানোতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।


তৃণমূল নেতাকে পাকড়াও করল সিবিআই, হাঁসখালির ঘটনায় হতে পারে রহস্যভেদ!

এর আগে ব্রজগোপাল এবং প্রভাকরকে গ্রেফতার করে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল পুলিশ। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের আগে মাদক সেবন করানো হয়েছিল। ধর্ষণের পর প্রবল পেট ব্যাথা হওয়ায় কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ফেরানো যায়নি নাবালিকাকে।







