নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার মামলায় সিবিআইয়ের তলবে একেবারে চাপের মুখে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দেশের বাইরে যেতে পারেন অনুব্রত? এবার তাঁর গতিবিধির ওপর নজর রাখতে পাসপোর্ট চাইল সিবিআই। যদিও সিবিআইকে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁর কাছে কোনও পাসপোর্ট নেই।
আরও পড়ুনঃ Janhvi Kapoor’s Diet: ওজন ঝরাতে ঘি-তেই ভরসা জাহ্নবীর, কিন্তু কিভাবে জানুন…


সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতার ওপর নজরদারি রাখতেই চাওয়া হয়েছে পাসপোর্ট। এমনকি এবিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। যাতে অনুব্রত মণ্ডল বাইরে গেলেও তাঁর ওপর নজর রাখতে পারে। তবে অনুব্রতর পাসপোর্ট রয়েছে কী না, তা জানতে রিজিওনাল পাসপোর্ট অফিসে যোগাযোগ করছে সিবিআই।

উল্লেখ্য, এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পরেই গরু পাচারকাণ্ড এবং ভোট পরবর্তী হিংসার ঘটনায় জোড়া তলব করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এবার ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় হাজিরা নিয়ে পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন সিবিআইকে।


দেশের বাইরে যেতে পারেন অনুব্রত? বিশেষ বার্তা বিমানবন্দরগুলিকেও

অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, ২১ মে এর পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। সিবিআই চাইলে যেখানে খুশি জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে তাঁকে। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছেন তিনি। তাই ২১ মে অবধি অনুব্রতর ওপর নজর রাখতেই এই ব্যবস্থা নিয়েছে সিবিআই।







