মালদায় বাম-কংগ্রেসের জোট নিয়ে জটিলতা অব্যাহত। মালদা জেলার ১২টি আসনের মধ্যে ১০ টি আসনে প্রার্থী দিতে অনড় কংগ্রেস। অন্যদিকে, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর আসন দুটি ছাড়তে নারাজ আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক। যদিও ১২ টি কেন্দ্রে তাদের ক্ষমতা বৃদ্ধি হয়েছে বলে দাবি জেলা সিপিএম সম্পাদকের।