নজরবন্দি ব্যুরো: ফের বিজেপিতে ভাঙন, মালদার গাজোলে বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে এলাকার নেত্রী লক্ষ্মী সোরেন সহ মোট ২০০ জন বিজেপি কর্মী ও অন্যান্য নেতা নেত্রীরা। যোগদানকারী লক্ষ্মীর অভিযোগ, তৃণমূল নেত্রী দীপালি বিশ্বাস ওই এলাকায় অত্যাচার করছে।
আরও পড়ুনঃ জিতেন্দ্রকে নিয়ে বিতর্কে সায়ন্তনের পর অগ্নিমিত্রাকে শোকজ করল বিজেপি।
আর সেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। সেইটা মানতে না পেরেই ২০০ জনকে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদেন লক্ষ্মী। উল্লেখ্য, এবার স্রোতের বিপরীত মেরুতে হাঁটাছে রাজ্য রাজনীতি। ২১ শে নির্বাচন এগতেই চলছে দলবদলের রাজনীতি। ঘর ভাঙছে তৃণমূলের। তবে এবার বিপরীত স্রোতে হেঁটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন অনেকেই।
ফের বিজেপিতে ভাঙন, শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই একে একে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতারা। আর এরই মাঝে হঠাই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ফলে ২১ শে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক রদবদল চরমে।



