জিতেন্দ্রকে নিয়ে বিতর্কে সায়ন্তনের পর অগ্নিমিত্রাকে শোকজ করল বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জিতেন্দ্র বিতর্কে সায়ন্তন বসুর পর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে শোকজ করল বিজেপি। আর আজ তারই নোটিশ পাঠালো আজ। ফলে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সাতদিনের মধ্যেই তাঁর জবাব চাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃগেরুয়া শিবিরকে ধাক্কা দিতে সুজাতা একাই ১০০।

শুভেন্দুর পদত্যাগের পর থেকেই তৃণমূলের বিভিন্ন নেতা ও বিধায়কদের গলাতেও বেসুরো কথা শোনা গেছে। আর সেই পথে হেঁটেছিলেন, আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারিও। বিজেপিতে যোগদানের জল্পনা বেড়েই চলেছিল। আর এরপরই তাকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ দেখা দিয়েছিল। তারপরই দলছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই জিতেন্দ্র সাংবাদিক সম্মেলন করে তৃণমূলেই থাকছেন বলে জানান।

তাঁকে বিজেপিতে রাখা নিয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু থেকে শুরু করে বাবুল সুপ্রিয় ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও ক্ষোভ প্রকাশ করেন। আর তারপরই গতকাল সায়ন্তন বসুকে দলের তরফে শোকজ চিঠি পাঠানো হয়। আর তারপরই আজ বিজেপি মহিলা মোর্চার রাজ্যসভানেত্রী অগ্নিমিত্রা পলকেও শোকজের চিঠি পাঠাল বিজেপি। জিতেন্দ্রকে নিয়ে ক্ষোভপ্রকাশ করে এদিন অগ্নিমিত্রা পলকে বলেছিলেন, “শুভেন্দুবাবু এলে তাঁকে স্বাগত। তবে জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলের মানুষই পছন্দ করেন না।” আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজের চিঠি দিয়ে সাতদিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

জিতেন্দ্রকে নিয়ে বিতর্কে সায়ন্তনের পর অগ্নিমিত্রাকে শোকজ করল বিজেপি। এখন প্রশ্ন একটাই আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্রের বিরোধীতা করায়, সায়ন্তন ও অগ্নিমিত্রা পলকে দল শোকজ করলেও কেন বাবুলকে এখনও পর্যন্ত শোকজ কেন করা হল না? উঠছে একাধিক প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন