গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে সুজাতা একাই ১০০।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে সুজাতা একাই ১০০। রাজ্য রাজনীতিতে সুজাতা-সৌমিত্রকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। বিজেপি থেকে তৃণমূলে ফিরেই কথামত অভিষেকের নির্দেশে কাজ শুরু করেছেন সুজাতা। মঙ্গলবার ক্যামাক স্ট্রীটে অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে একটি বৈঠকে বসেন সুজাতা।

আরও পড়ুনঃপ্রকাশ্যে জিতেন্দ্রকে নিয়ে মন্তব্য করায়, সায়ন্তনকে শোকজ দিলীপের।

সেখানেই বিধানসভা নির্বাচনে তাঁর স্থান নির্ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বাঁকুড়া জেলাতেই দলের কিছু সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগে অবশ্য নবান্নের তরফে সুজাতা মণ্ডল খাঁ’র জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতায় তাঁর নিরাপত্তায় তিনজনকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া বাঁকুড়ার বড়জোড়ায় সুজাতার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন এএসআই এবং কনস্টেবল। এদিন সুজাতার নিরাপত্তা সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানা যায়। ২১ এর নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি।

ইতিমধ্যেই দলবদল করেছে তৃণমূলের কিছু হেভিওয়েট নেতা। তবে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তৃণমূলে ফেরার পর থেকেই চলছে রাজনৈতিক তরজা। এমনকি স্ত্রীর তৃণমূলে যোগ দেওয়া ভাল চোখে নেননি সৌমিত্র। তাই তাকে বিভিন্ন অভিযোগে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন তিনি। তাই দশ বছরের সম্পর্কে ইতি টানতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাংসদ। সুজাতারও অবশ্য একইরকম অবস্থা ছিল সেই সময়। তিনিও চোখের জল মুছে বিচ্ছেদের সিদ্ধান্ত প্রায় জোর করেই মেনে নেন।

তবে সেইসঙ্গে মিডিয়ার সামনেই প্রকাশ্যে বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন যাতে তাঁর স্বামীকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়। তবে ডিভোর্স ইস্যুতে তৃণমূল দল সুজাতার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সৌমিত্রের বিরুদ্ধে যে কেস পেন্ডিং ছিল সেই কেস নতুন করে খোলা হয়েছে বলে জানানো হয়েছে। এইসব কেসের মধ্যে কয়লা পাচারের অভিযোগ সম্পর্কিত কেস রয়েছে তেমনি রয়েছে বেআইনি বালি খাদান চালানোর অভিযোগ সম্পর্কিত কেসও। ধামাচাপা পড়লেও এবার নতুন করে কেসগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে সুজাতা একাই ১০০। সঙ্গে এটাও জানা গিয়েছে সুজাতার হাত ধরে বিজেপির মহিলা বিগ্রেডের একাংশ তৃণমূলের যোগ দিতে চলেছে খুব শিগগিরি। গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে এবার প্রস্তুত তৃণমূল। সুজাতার হাত ধরেই এবার দলের হাল ফেরাতে গুটি সাজাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর