নজরবন্দি ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণ মালদহের প্লাস্টিক কারখানায়,মৃত ৫ ।ফের বিস্ফোরণে কেঁপে উঠলো মালদহ। বৃহস্পতিবার, মালদহের একটি প্লাস্টিক কারখানায় আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানা এলাকায় একটি প্লাস্টিক কারখানয়। ঘটনাস্থলেই মারা যান কারখানার ভেতরে থাকা পাঁচজন শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুনঃতৃণমূল কর্মী খুনের প্রতিবাদে উত্তপ্ত জগদ্দল। এলাকায় ব্যাপক বোমাবাজি
তাদেরকে সঙ্গে সঙ্গেই মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ফলে ৪ জনের মধ্যে তাদেরও অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মালদহ পুলিশ সুপার আলোক রাজোরিয়া এবং জেলাশাসক রাজর্ষি মিত্র। এরপরেই শুনে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি।
সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিকেলেই তাঁর পৌঁছনোর কথা। স্থানীয় সূত্রে খবর,বেলা ১১ টা নাগাদ মালদহের ৩৪ নং জাতীয় সড়কের ধারে একটি প্লাস্টিক কারখানায় আচমকাই প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ফেলে দেওয়া প্লাস্টিক আবার ব্যবহার করা হতো এই কারখানায়। আর সেই প্লাস্টিক তৈরির মেশিন থেকেই ঘটে দুর্ঘটনা প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে।
ভয়াবহ বিস্ফোরণ মালদহের প্লাস্টিক কারখানায়,মৃত ৫ ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ছাদ উড়ে যায়, যে জায়গায় মেশিনটি ছিল, সেখানে বড়সড় গর্ত তৈরি হয়। বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় ৫ জনের। মালদহে এর আগেও টোটোয় বিস্ফোরণের মতোন ঘটনা ঘটেছিল। এরপর ফের প্লাস্টিক কারখানার এই বিস্ফোরণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।



