নজরবন্দি ব্যুরোঃ গতকাল মালদহের গাজোলে বিপুল টাকা উদ্ধার করে সিআইডি। মাদককাণ্ডে ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। সেখান থেকে তথ্য পেয়ে আরও একজনের ওপর নজর পড়ল সিআইডির গোয়েন্দাদের। সূত্রের খবর, জপ্রকাশের বাড়ির পাশে এক হাতুড়ে ডাক্তার ছাড়াও আরও দুই জনের ওপর নজর পড়েছে গোয়েন্দাদের। মাদক মামলায় গোয়েন্দাদের নজরে আরও ৩। বাকিদের খোঁজ শুরু করতে আগামী দিনেও বিরাট অভিযানে তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুনঃ ভারত সফরে আসার আগে, গরু পাচার নিয়ে মুখ খুললেন হাসিনা, কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী


গতকাল মালদহে অভিযান চালায় সিআইডি। এসপি সিআইডি আনিস সরকার জানিয়েছেন, এখনও অবধি উদ্ধার করা হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা। তিনি বলেন, রবিবার সকালবেলা নারকোটিকসের মাধ্যমে খবর পান তাঁরা। সেখানে বলা হয়েছে এর আগে ফেনসিডিল বিক্রি করে টাকা পাচারের সন্দেহ আগেই ছিল। আজও এই টাকা পাওয়া যেতে পারে বলে সন্দেহ করা হয়েছিল। তাই তাঁরা অভিযান চালান।

প্রাথমিকভাবে একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে এই ঘটনার সঙ্গে আর আর কারা যুক্ত? সেটা খুঁজে বের করতে চান সিআইডির অফিসাররা। তবে এখনই কিছু বলতে নারাজ তদন্তকারী অফিসাররা। তবে এর সঙ্গে মোহন গুপ্তর যোগ নিয়েও কিছু বলতে চাননি তদন্তকারী অফিসাররা। আরও তদন্ত করেই জানা যাবে বলে মত অফিসারদের। ইতিমধ্যেই জয়প্রকাশকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
মাদক মামলায় গোয়েন্দাদের নজরে আরও ৩, আগামী দিনেও বিরাট অভিযান

আজ মালদহ জেলা আদালতে জয়প্রকাশকে পেশ করা হবে। সূত্রের খবর, তাঁকে ৭ দিনের হেফাজতে নেওয়ার জন্য আব্দেওন জানাবেন সিআইডির তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, এই ঘটনায় আরও তিন জনের নাম খুঁজে পেয়েছে সিআইডি।









