নজরবন্দি ব্যুরোঃ প্রতিবাদ করায় শাসকদলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুন! অভিযোগ একদম যুবকের বিরুদ্ধে। মলদহের মোথাবাড়ি থানার রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। উচ্চস্বরে ডিজে বাজানোয় প্রতিবাদ করায় তাঁর ওপর চড়াও হয় এলাকার কিছু যুবক। প্রবল আহত হয়ে মৃত্যু হয় বছর ৬৫র বৃদ্ধের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঠানপাড়া এলাকায়।
আরও পড়ুনঃকেন্দ্র এক পয়সার বাতাসা দিয়েও সাহায্য করে না, গঙ্গাসাগর মেলা নিয়ে ক্ষোভ মমতার
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আফজল মমিন। ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ছিলেন। তাঁর বাড়ি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়া এলাকায়।

জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে গ্রামের রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নতুন বছরের উৎসবে মেতেছিলেন কয়েক জন যুবক। সোমবার বৃদ্ধ আফজলের অনুরোধে লাউড স্পিকার বন্ধ করে গানবাজনা থামিয়ে দেন। কিন্তু মঙ্গলবার রাতে আবারও গানবাজনা বন্ধ করার অনুরোধ করেন গ্রামের বাসিন্দারা। কিন্তু এদিন গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে প্রবল আহত হন বৃদ্ধ।
ডিজে বাজানোর প্রতিবাদে খুন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান, ব্যাপক চাঞ্চল্য মালদহে

রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধকে উদ্ধার করে মোথাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর তাতেই বেশ ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “একটি খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে”। ঘটনায় রাজনীতির রঙ জোড়ার চেষ্টা করেছেন।



