Mamata Banerjee: কেন্দ্র এক পয়সার বাতাসা দিয়েও সাহায্য করে না, গঙ্গাসাগর মেলা নিয়ে ক্ষোভ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হেলিপ্যাডের সুচনা অনুষ্ঠান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। বুড়ি গঙ্গার ব্রিজ নিয়ে কেন্দ্রের দরবার করবেন তিনি। তাঁর কথায়, কুম্ভ মেলা কেন্দ্রের খরচে চললেও গঙ্গাসাগর কোনও অনুদান দেয় না। তাঁর সংযোজন, কেন্দ্র এক পয়সার বাতাসা দিয়েও সাহায্য করে না।

আরও পড়ুনঃ Calcutta High Court: পর্ষদের তরফে বেআইনিভাবে চাকরির টোপ দেওয়া হয়েছিল, শুনেই সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

মুখ্যমন্ত্রীর কথায়, কুম্ভ মেলা কেন্দ্রের খরচে চললেও গঙ্গাসাগর কোনও অনুদান দেয় না। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র এক পয়সার বাতাসা দিয়েও সাহায্য করে না। বুড়িগঙ্গা নদীর ওপর একটা ব্রিজ তৈরি করতে চেয়েছিলাম। ব্রিজের জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিয়ে আমি কেন্দ্রকে অনেকবার বলেছি টাকার জন্য। একটা সময় ওরা রাজিও ছিল। কিন্তু এখন পিছিয়ে গিয়েছে। আমি নীতি আয়োগের বৈঠকে এই বিষয়টা তুলব।

312219141 672009987628064 7475172234597777551 n

মুখ্যমন্ত্রী আরও জানান, কাকদ্বীপে নতুন সেতুর উদ্বোধন করা হয়েছে। এতে বহু মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে গঙ্গাসাগর মেলার জন্য তীর্থকর মুকুবের বিষয়টাও তুলে ধরেন তিনি। এমনকি কোনও ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারালে ৬ লক্ষ টাকা বিমার ঘোষণা করেন তিনি।

একইসঙ্গে এই মেলাকে জাতীয় মেলা ঘোষণার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলায় যাতে না কারোর অসুবিধা হয়, সেজন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নতুন জেটি, হেলিপ্যাড তৈরিতে সাধারণ মানুহের সুবিধে হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্র এক পয়সার বাতাসা দিয়েও সাহায্য করে না, অভিযোগ মমতার 

314498976 679248783570851 7872862292619863533 n

এদিন ভারপ্ত সেবাশ্রমের যাওয়ার পর কপিল মুনির আশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী। আজই গোটা ব্যবস্থা খতিয়ে এখার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর