TET Exam: টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, ব্যবস্থা নিল পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ছয় বছর পরে আগামীকাল টেট পরিক্ষা হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তার আগেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠল মালদহে। টেট পরীক্ষার আগে বড় অভিযোগ। পরীক্ষার দুই দিন আগে পরীক্ষা কেন্দ্রে লুকিয়ে রাখা হল মোবাইল ফোন এবং হেডফোন। অভিযোগ,  বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ Income Tax Raid: বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, ২৪ ঘন্টা পার করে চলছে তল্লাশি

ঘটনাটি ঘটেছে মালদহের নিবেদিতা গার্লস হাই স্কুলে। রবিবার এই স্কুলেই টেট পরীক্ষা দিতে উপস্থিত হবেন পরীক্ষার্থীরা। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যুবক ঢুকে এই কাজ ঘটিয়েছে। স্কুলের শৌচাগার ও হাত ধোয়ার বেসিনের কাছে গিয়ে কিছু একটি লুকানোর চেষ্টা করছিল, এমন দাবি শিক্ষিকাদের।  স্কুলের শিক্ষিকারা বিষয়টি দেখে ফেলেন। বহিরাগতদের ফেলে দেওয়া প্লাস্টিকের মোড়ানো প্যাকেট খুলে একটি মোবাইল ফোন ও হেডফোন পান তারা।

টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, মিলল মোবাইল-হেডফোন 
টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, মিলল মোবাইল-হেডফোন

ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে মালদহের ইংরেজবাজার থানাইয় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, পরীক্ষার শুরুতেই প্রশ্নপত্র ফাঁসের জন্য এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। সতর্ক রয়েছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।

vtr31cj6fsvrntjp 1596645894

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে অপসারণের পর এই মুহুর্তে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। একইসঙ্গে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাহাড় প্রমাণ অভিযোগের মধ্যেই টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, মিলল মোবাইল-হেডফোন 

টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, মিলল মোবাইল-হেডফোন 
টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, মিলল মোবাইল-হেডফোন

চলতি বছরে টেট পরীক্ষা ঘোষণার পর থেকে টেট পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা আঁটোসাটো রাখার বন্দোবস্ত করা হয়েছে পর্ষদের তরফে। এমনকি প্রঈক্ষার পরেও ওএমআর শীতে যাতে না কারচুপি হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের তরফে। এরই মধ্যেই মালদহের ঘটনা প্রশ্ন তুলতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন