Income Tax Raid: বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, ২৪ ঘন্টা পার করে চলছে তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টা পার। একটানা বর্ধমান শহরের একাধিক সংস্থার দফতরে আয়কর দফতরের অভিযান জারি রয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, বর্ধমানের সিটি টাওইয়ার সংলগ্ন এলাকায় বালাজি, নিউ বালাজি, নিউ ভারত, জয় বালাজি এবং মা শান্তি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামে একাধিক সংস্থার অফিসে চলছে তল্লাশি।

আরও পড়ুনঃ TMC-BJP: মমতার এলাকায় সভা শুভেন্দুর, পাল্টা সভা তৃণমূলের

আয়কর দফতর সূত্রে খবর, পূর্ব বর্ধমানের উচালন, সগড়াই, পালিতপুর ও বীরভূমের রামপুরহাটে সংস্থাগুলির একাধিক কারখানাতেও আয়কর দফতর তল্লাশি চলছে। একইসঙ্গে রামপুরহাটেও চলছে বড়সড় চলছে অভিযান।

বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, প্রভাবশালীর যোগ 
বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, প্রভাবশালীর যোগ

সূত্রের খবর, শুক্রবার সকালেই একাধিক দলে ভাগ হয়ে অভিযান চালায় তদন্তকারী সংস্থার অফিসাররা। জানা গেছে, ওই সমস্ত ধানের সলভেন্ট প্ল্যাণ্ট, রাইস মিল রয়েছে। চালের বড় কারবার রয়েছে সংস্থাগুলির। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। জানা গেছে, আতঙ্কে অনেকেই ঝাঁপ বন্ধ করে গেছেন।

এর আগে গরু পাচার মামলায় বীরভূমের একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় তাঁদের নজরে ছিল অনুব্রত মণ্ডল ও তাঁর আশেপাশের একাধিক লোকেদের চালকল। সূত্রের খবর, বর্ধমানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বীরভূমের যোগ রয়েছে। সংস্থাগুলির সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে কিনা, খোঁজ শুরু হয়েছে।

বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, প্রভাবশালীর যোগ 

বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, প্রভাবশালীর যোগ 
বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর, প্রভাবশালীর যোগ

গত মাসেই হুগলী জেলার হিন্দমোটরের একটি আবাসনে আহান দিয়েছিল আয়কর দফতর। প্রায় ৩০ ঘন্টা ধরে হিন্দমোটরের ব্যবসায়ী রাজেশ ধনধনিয়ার বাড়িতে চলে তল্লাশি অভিযান। সেই অভিযানে উপস্থিত ছিলেন ৯ জন আধিকারিক। এরপর বর্ধমানে বড়সড় অভিযানে আয়কর দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন