নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরের শীত যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আগামী ১২ ডিসেম্বর হাজরায় সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার পর দিনেই একই জায়গায় সভার ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূলের সেই সভায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। উপস্থিত থাকার কথা রয়েছে সুব্রত বক্সি ও দেবাশিস কুমারদের। মমতার এলাকায় সভা শুভেন্দুর, যা ঘিরে বাড়ছে রাজনতিক উত্তাপ।
আরও পড়ুনঃ Madan on Suvendu: শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, কটাক্ষ মদনের



প্রসঙ্গত, শুরুতে হাজরায় সভা করার জন্য অনুমতি পাননি বিরোধী দলনেতা। এর পর প্রশাসনের অনুমতি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ১২ ডিসেম্বর হাজরা এবং ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তিনি। বিচারপতি রাজশেখর মান্থার বক্তব্য ছিল, এক্ষেত্রে শব্দবিধি মানতে হবে উভয় পক্ষকে। তবে তৃণমূলের সভার অনুমতি নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি। বিজেপির বক্তব্য, হাজরায় সভা করতে হলে তৃণমূলকে অনুমতি দিয়েছে পুলিশ। নাকি হাইকোর্টে তাঁদের যেতে হবে?

পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমাগত শাসক বিরোধী তরজা বেড়েই চলেছে। কিছুদিন আগেই কাঁঠিতে প্রভাত কুমার কলেজের ময়দানে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই দিনে ডায়মণ্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন হাজরার সভা থেকে বিরোধী দলনেতা কী বার্তা দেবেন? তা নিয়ে কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলের।


মমতার এলাকায় সভা শুভেন্দুর, ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ

সূত্রের খবর, বারবার ডিসেম্বরের কথা উল্লেখ করে জল্পনা বাড়িয়েছিলেন শুভেন্দু। এখন আবার তিনি স্পষ্ট করে তিনটি তারিখের কথা উল্লেখ করে জল্পনা একধাপ বাড়িয়েছেন। এর মধ্যে রয়েছে ১২ তারিখ। ওই দিনেই হাজরায় সভা করার কথা রয়েছে শুভেন্দুর। সেই সভা থেকেই বিশেষ বার্তা দেবেন বিরোধী দলনেতা। একইসঙ্গে ২৪ ঘন্টার ব্যবধানে তৃণমূলের সভা নিয়েও বাড়ছে রাজনৈতিক উত্তাপ।








