Madan on Suvendu: শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, কটাক্ষ মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বারবার ডিসেম্বরের ডেডলাইনের কথা উল্লেখ করে রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছেন বিজেপি নেতারা। এরই মধ্যে ডিসেম্বরের মধ্যে তিনটি দিনের কথা আলাদা করে উল্লেখ করতে দেখা গেছে বিরোধী দলনেতাকে। এবার বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে।

আরও পড়ুনঃ Punjab: পুলিশ স্টেশনে রকেট লঞ্চার দিয়ে হামলা, সাত মাসে দ্বিতীয়বার

উল্লেখ্য, সম্প্রতি এক সভা থেকে ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে বসেন শুভেন্দু অধিকারী। গতকালও তমলুকের এক সভা থেকে একই মন্তব্য করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। তাই শুভেন্দু প্রসঙ্গে এবার পাল্টা কটাক্ষ করলে তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু শাস্ত্রী হয়ে গিয়েছে। হাত গোনায় চলে গেল। শুভেন্দু বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি এখন পুরোপুরি চুন্নি পান্না, ধারনের উপর চলে গিয়েছে। না হলে এইরকম ভাবে ডেট বলে।

শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, আক্রমণ মদনের 
শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, আক্রমণ মদনের

যদিও শুভেন্দুর মুখে এই ধরনের কথা নতুন কিছু নয়। এর আগে নভেম্বর মাসেই তিনি দাবি করেছিলেন, সরকারে বদল হবে। আবার কখনও বড় চোর ধরা পড়বে। আবার বলেছেন, ডিসেম্বরে এই সরকার থাকবে না। তাই শুভেন্দু বক্তব্যকে একেবারেই সহজভাবে নিচ্ছে না রাজনৈতিক মহল। কারণ, আগামী সপ্তাহেই দিল্লি যাওয়ার কথা রয়েছে শুভেন্দুর। অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়েও জল্পনাও চলছে। তাই আগামী সপ্তাহে বড় কিছু আশা করছে রাজনৈতিক মহল।

শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, আক্রমণ মদনের 

শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, আক্রমণ মদনের 
শুভেন্দু অধিকারী থেকে শাস্ত্রী হয়েছে, আক্রমণ মদনের

যদিও শুভেন্দুর বক্তব্যকে বিশেষ আমলা দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের কথা বলে আবাজার গরম করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা। যা হবে তা দেখা যাবে। এখনই এত কিছু ভেবে দেখতে চাইছেন না। কিন্তু শীত যত বাড়ছে শুভেন্দুর বক্তব্যের সাসপেন্স তত বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন