নজরবন্দি ব্যুরোঃ পুলিশ স্টেশনে রকেট লঞ্চার দিয়ে হামলা। বড়সড় নাশকতার ছক। ঘটনাটি ঘটেছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া তরণ তারণ জেলার একটি পুলিশ স্টেশনে। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছিল। জানা গেছে, রকেট লঞ্চারে করে হামলা চালানো হয়েছিল। ঘটনায় থানা সামান্য ক্ষতিগ্রস্ত হলেও, কোনও ব্যক্তি আহত হয়নি।


জানা গিয়েছে, অমৃতসর-ভাতিন্দা হাইওয়ের ওপর অবস্থিত সারহালি পুলিশ স্টেশনে শুক্রবার রাত ১ টা নাগাদ হামলা চালানো হয়েছিল। প্রথমে দেওয়ালে লেগে রকেটটি মাটিতে পড়ে যায়। রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করা হয় বলে জানা গেছে। পুলিশ স্টেশনের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রকেটটি যথেষ্ট শক্তিশালী ছিল। প্রথমে বাইরের পিলারে লেগে থানার ভিতরে প্রবেশ করেছিল। পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরেন্সিক দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



জানা গেছে, খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্ডার বাসস্থান থেকে খুব কাছেই অবস্থিত সারহালি। এর আগে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল রিন্ডা। চলতি বছরে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে হামলার পিছনে তাঁদের হাত ছিল বলেই মনে করা হচ্ছে। গত শুক্রবারেই সেই ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছিল। তারপরেই এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ স্টেশনে রকেট লঞ্চার দিয়ে হামলা, নতুন করে আতঙ্ক ছড়িয়েছে

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে আম আদমি পার্টির সরকারকে বিন্দুমাত্র কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি। গত সাত মাসে এই নিয়ে দ্বিতীয়বার আরও এক পুলিশ স্টেশনে হামলা চলল।







