শুক্রবার সংসদে মহুয়ার হয়ে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মহুয়ার বহিষ্কারকে অন্যায় বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মহুয়া ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর মুখে ইন্ডিয়া জোটের প্রশংসাও শোনা গিয়েছে।
বহিষ্কৃত হওয়ার পর বিস্ফোরণ ঘটিয়েছেন মহুয়া, তিনি বলেছেন, ‘‘মোদী সরকার যদি ভেবে থাকে, আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল ভাবছে।’’ তিনি বলেন, ‘‘এ বার আমার কাছে সিবিআই আসবে। ছ’মাস আমাকে সিবিআই দিয়ে হেনস্থা করা হবে।’’
সাড়ে তিন হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ আদানীর বিরুদ্ধে ! অভিযোগ আনলেন মহুয়া মৈত্র। জাতীয় স্তরের টোল কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত আদানি গোষ্ঠী। বিস্ফোরক মৌগ্রাম মৈত্র। পশ্চিমবঙ্গের তাজ পুরের নাম না করে বন্দর কেলেঙ্কারিতেও জড়িত আদানি অভিযোগ মহুয়া মৈত্রের।
এদিন মহুয়া মামলায় তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, "নীতি কমিটির সুপারিশের যে খসড়া আমার হাতেও এসেছে। তাতে যা দেখলাম, মহুয়ার বিরুদ্ধে কিছু রয়েছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে। বলা হয়েছে, তদন্ত করে দেখতে হবে। যদি কিছু নাই থাকে, তাহলে বহিষ্কারের সুপারিশ করলেন কী করে?"
'টাকার বদলে প্রশ্ন' মামলায় এবার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলছে লোকসভা এথিক্স কমিটি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই মামলায় ৫০০ পাতার রিপোর্ট পেশ করতে চলছে কমিটি। শুধু তাই নয়, রিপোর্টে মহুয়া মৈত্রের কাজকে ‘অনৈতিক, খারাপ এবং অপরাধমূলক’ বলে আখ্যা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ যার দরুন সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেই রিপোর্টে উল্লেখ করেছে কমিটি।
আজ, মঙ্গলবার 'টাকার বদলে প্রশ্ন'র মামলায় লোকসভার এথিক্স কমিটির পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজ সেই বৈঠক হল না। বরং আরও দুদিন পিছিয়ে গেল এথিক্স কমিটির সেই বৈঠক!