আগামী ৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলছে লোকসভার এথিক্স কমিটি। 'টাকার বিনিময়ে প্রশ্ন' মামলায় চলতি সপ্তাহের বৃহস্পতিবারই দুই পক্ষের অভিযোগ শুনেছে এথিক্স কমিটি। তবে কি এবারের বৈঠকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের মামলায় তদন্ত রিপোর্টের খসড়া তৈরি করবে কমিটি? সূত্রের খবর, আগামী মঙ্গলবারই রিপোর্টের খসড়া তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে।
ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু তাই নয়, আদানি ইস্যু টেনে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ করলেন মহুয়া। রবিবার পর পর দুটি পোস্ট করে বিজেপিকে নিশানা করলেন তিনি। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এদিন লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যানকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পড়নে লাল শাড়ি-টিপ, হাতে তিনটি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিটির সূত্রের খবর, এদিন প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েক জনের বয়ান নথিবদ্ধ করা হয়েছে। তারপরেই নথিবদ্ধ করা হচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বয়ান।
পড়নে লাল শাড়ি-টিপ, হাতে তিনটি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 'টাকার বিনিময় প্রশ্ন' মামলায় বৃহস্পতিবারই লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা মহুয়া মৈত্রের। আর সেই কথা মতই আজ পৌঁছে গিয়েছেন তৃণমূল সংসদ।
চেয়ারম্যানকে চিঠিতে মহুয়া জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগের তদন্ত করার এক্তিয়ারই নেই এথিক্স কমিটির। প্রসঙ্গত, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার কথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।