নজরবন্দি ব্যুরো: পড়নে লাল শাড়ি-টিপ, হাতে তিনটি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ‘টাকার বিনিময় প্রশ্ন’ মামলায় বৃহস্পতিবারই লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা মহুয়া মৈত্রের। আর সেই কথা মতই আজ পৌঁছে গিয়েছেন তৃণমূল সংসদ।
আরও পড়ুন: ICC World Cup23: সাধারণ দর্শকদের জন্য টিকিট নেই, CAB কর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ


এদিকে, হাজিরার আগেই সামনে এল এক বিস্ফোরক তথ্য। সূত্রের মারফত দাবি করা হয়েছিল যে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সংসদীয় ইমেইল আইডিতে দুবাই থেকে প্রায় ৪৭ বার লগ ইন করা হয়েছিল। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এরপরই এপ্রসঙ্গে গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে এক্স হ্য়ান্ডেলে লেখেন, “যদি এই খবর সত্যি হয়, তবে মহুয়াজির দুর্নীতির বিরুদ্ধে সমস্ত সাংসদদের একজোট হয়ে দাঁড়ানো উচিত।”

প্রসঙ্গত, বুধবার তৃণমূল এমপি এথিক্স কমিটিকে আবারও একবার চিঠি লিখে ছিলেন সাংসদ। চেয়ারম্যানকে চিঠি মহুয়া জানিয়ে ছিলেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগের তদন্ত করার এক্তিয়ারই নেই এথিক্স কমিটির। তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে তদন্ত করতে পারে শুধু কোনও তদন্তকারী এজেন্সি।



উল্লেখ্য, মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর আগে মহুয়া চেয়েছিলেন ৪ নভেম্বরের পর তাঁকে ডাকা হোক। কিন্তু কমিটির চেয়ারমান তাঁকে ২ নভেম্বর তলব করেছেন। আগে ৩১ অক্টোবর তাঁকে কমিটির মুখোমুখি হতে বলা হয়েছিল। কিন্তু অবশেষে বৃহস্পতিবার তিনি কমিটির সামনে হাজির হবেন বলে জানান।
‘টাকার বিনিময় প্রশ্ন’ বিতর্কের জের, কাঁধে তিনটি ব্যাগ নিয়ে সংসদে পৌঁছলেন মহুয়া









