নজরবন্দি ব্যুরো: ইডেনে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এমন অবস্থায় বাংলার ক্রিকেট সংস্থার কর্তাদের বিরুদ্ধেই টিকিট দুর্নীতির অভিযোগ করলেন এক ব্যক্তি। ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তার ভিত্তিতেই নোটিস পাঠানো হয়েছে সিএবি ও বুক মাই শোকে।
আরও পড়ুনঃ ফের ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন মিচেল মার্শ


আপাতত অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঠিক কী অভিযোগ? এক ক্রিকেটপ্রেমীর দাবি, বুক মাই শোর সঙ্গে হাত মিলিয়ে ওই ম্যাচের টিকিট সরিয়ে ফেলেছেন সিএবি ও বিসিসিআই কর্তারা। সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা ওই টিকিট আসলে তুলে দেওয়া হচ্ছে কালোবাজারিদের হাতে।

সেখান থেকেই কর্তারা বিশাল মুনাফা লুটছেন। ২ নভেম্বরই তলব করা হয়েছে সিএবি কর্তাকে। একই দিনে ডাকা হয়েছে বুক মাই শোর কর্তাকেও। ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দুপক্ষকেই।


সাধারণ দর্শকদের জন্য টিকিট নেই, CAB কর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

মঙ্গলবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ।








