নজরবন্দি ব্যুরো: চলতি ক্রিকেট বিশ্বকাপে ফের ধাক্কা খেল অস্ট্রেলিয়া। খারাপ শুরু করেছে তারা এবার। এরপর কামব্যাক করলেও এবার বিপাকে দল। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। গলফ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। এবার তাঁরপর ইংল্যান্ড ম্যাচ থেকে বেরিয়ে গেলেন মিচেল মার্শ।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন দল নিয়ে মাঠে নামবেন রোহিত? জানালেন নিজেই


বিশ্বকাপের মাঝেই দেশ ছাড়লেন তিনি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন না। মিচেল মার্শ ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচটি খেলতে হবে। গ্লেন ম্যাক্সওয়েলের ইনজুরির পর মার্শের বাদ পড়া সত্যিই অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা।

বৃহস্পতিবার মার্শের ঘরের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড জানিয়েছে, বুধবার রাতেই অস্ট্রেলিয়ায় ফিরেছেন মার্শ। সিএ জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ব্যক্তিগত কারণে গত রাতে বিশ্বকাপ ২০২৩ থেকে দেশে ফিরেছেন। দলে তার ফেরার সময়সীমা এখনও নিশ্চিত করা হয়নি’।


ফের ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন মিচেল মার্শ

তবে দলের জন্য সুখবর হল চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত মার্কাস স্টইনিস। এই ইনজুরির কারণে তিনি নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। এদিকে ম্যাক্সওয়েল এবং মার্শ ছিটকে যাওয়ার পরে, ক্যামেরন গ্রিন এবং মার্নাস ল্যাবুশানের খেলা নিশ্চিত।








