নাইট শিবিরে পাথিরানার যোগ, রাজস্থান ম্যাচে কী খেলবেন?

চোট কাটিয়ে অবশেষে কেকেআর শিবিরে পাথিরানা, তবে ম্যাচ ফিটনেসের অভাবে রাজস্থান ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টানা হতাশার মাঝে অবশেষে স্বস্তির খবর—কেকেআর শিবিরে যোগ দিলেন শ্রীলঙ্কার গতিময় পেসার পাতিরানা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই তাঁর আগমন নতুন করে আশা জাগাচ্ছে। তবে প্রশ্ন একটাই—আজই কি মাঠে নামবেন তিনি?

রবিবার আরআর-এর বিরুদ্ধে ইডেনে নামছে কেকেআর। তার আগেই দলের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানানো হয়, পাথিরানা ইতিমধ্যেই স্কোয়াডে যোগ দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁর আগমন নিঃসন্দেহে নাইট শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে, বিশেষ করে যখন টানা ছ’টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে

যদিও ম্যাচের একাদশে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া পাথিরানাকে ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। ফলে রাজস্থানের বিরুদ্ধে তাঁকে বিশ্রামেই রাখা হতে পারে।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে মোটা অঙ্ক খরচ করে পাথিরানাকে দলে নেয় কেকেআর। চোট কাটিয়ে ফিরতে গিয়ে শ্রীলঙ্কা বোর্ডের কড়া ফিটনেস পরীক্ষাও পাশ করতে হয়েছে তাঁকে। প্রথমে কিছু জটিলতা থাকলেও শেষমেশ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই দলে যোগ দিয়েছেন এই তারকা পেসার।

বর্তমানে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা পেস বোলিং বিভাগ। চোটের কারণে  হারসিদ রানা এবং আকাশদীপ—এই ২ গুরুত্বপূর্ণ পেসারই বাইরে। ফলে ভরসা রাখতে হচ্ছে তরুণদের উপর। এই পরিস্থিতিতে পাথিরানার অন্তর্ভুক্তি দলের জন্য বড় শক্তি হতে পারে।

সব ঠিক থাকলে আগামী ম্যাচে, অর্থাৎ এল এস জি-এর বিরুদ্ধে দেখা যেতে পারে তাঁকে। সামনে এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি—সেই সব ম্যাচে পাথিরানার গতি ও বৈচিত্র্য কেকেআরের ভাগ্য ঘোরাতে পারে কি না, সেটাই এখন দেখার।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত