Mahua Moitra: ‘আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে’, ফের বিজেপির বিরুদ্ধে সরব মহুয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু তাই নয়, আদানি ইস্যু টেনে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ করলেন মহুয়া। রবিবার পর পর দুটি পোস্ট করে বিজেপিকে নিশানা করলেন তিনি। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এদিন লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যানকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী!

রবিবার ট্যুইটারে প্রথমে একটি পোস্ট করে মহুয়া লেখেন যে, “বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে। এটা জেনেই আমার শিহরন হচ্ছে। আমি তাঁদের স্বাগত জানাই।” এর সঙ্গে আদানি প্রসঙ্গও জুড়ে তিনি লেখেন যে, “শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের করা প্রয়োজন।”

'আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে', ফের সরব মহুয়া
‘আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে’, ফের সরব মহুয়া

এরপরেই দ্বিতীয়বার ট্যুইটারে পোস্ট করে এথিক্স কমিটির চেয়ারম্যান আক্রমণ করেন তৃণমূল নেত্রী। মহুয়া লেখেন, “চেয়ারম্যানের সস্তা নোংরা অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের প্রতিবাদ, আমার প্রতিবাদ সব কিছুর প্রতিলিপি আমার কাছে রয়েছে।” তাছাড়াও বিজেপি মহিলা সাংসদদের নামিয়ে এই বিষয়ে মিথ্যা বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া।

'আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে', ফের সরব মহুয়া

‘আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে’, ফের সরব মহুয়া

উল্লেখ্য, এর আগে এথিক্স কমিটিকে চিঠি দিয়েছিলেন সাংসদ। চেয়ারম্যানকে চিঠি মহুয়া জানিয়ে ছিলেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগের তদন্ত করার এক্তিয়ারই নেই এথিক্স কমিটির। তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে তদন্ত করতে পারে শুধু কোনও তদন্তকারী এজেন্সি। যদিওবা তারপরে চলতি সপ্তাহের বৃহস্পতিবার ‘টাকার বিনিময় প্রশ্ন’ মামলায় লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা হন মহুয়া মৈত্র।

'আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে', ফের সরব মহুয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত