Mamata Banerjee: ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মাস অর্থাৎ নভেম্বর জুড়ে তৃণমূলের একের পর এক কর্মসূচি লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক, একাধিক কর্মসূচির আয়োজন করেছে শাসকদল তৃণমূল। তবে এই একাধিক কর্মসূচিতে কি দেখা মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের?

আরও পড়ুন: কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, ‘ওয়ার্ল্ড কাপ’র দিনই খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার

জানা গিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে আলিপুরের মুক্তমঞ্চ উত্তীর্ণতে এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। আর ভবানীপুর বিধানসভা তৃণমূলের তরফে আয়োজিত হওয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে এই বিজয়া সম্মিলনীকে তৃণমূলের অন্য রাজনৈতিক কর্মসূচির থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মমতা? 
ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মমতা? 

এর পিছনে অন্যতম কারণ হল, খোদ মুখ্যমন্ত্রীই। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে খুব একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন না। তাই এই সম্মিলনী তৃণমূল নেতৃত্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের কাছেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই এই কর্মসূচীর আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভা সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে।

ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মমতা? 

ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মমতা? 

এখানেই শেষ নয়, এই বিজয়া সম্মিলনীর পরেই আরও একটি বড়সড় কর্মসূচী আয়োজিত হতে চলেছে ভবানীপুর বিধানসভায়। তবে সেই কর্মসূচী নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি তৃণমূল। কিন্তু পুলিশ-প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এই কর্মসূচীর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।

ভবানীপুর কেন্দ্রে বিজয়া সম্মিলনী থেকে রাজনৈতিক কর্মসূচি, বিস্তর আয়োজনে যোগ দেবেন মমতা? 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর