কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, ‘ওয়ার্ল্ড কাপ’র দিনই খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১৯৮৫-এর ‘কণিষ্ক’র আতঙ্কের পুনরাবৃত্তি ২০২৩-এ! বিমান বিস্ফোরণের স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি দিলেন খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। শুধু তাই নয়, আগামী ১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের দিনই খেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফলক বিতর্কে নাম জড়িয়ে প্রবল চাপে Bidyut Chakraborty, সম্পত্তিতে হস্তক্ষেপের অভিযোগে FIR দায়ের উপাচার্যের বিরুদ্ধে

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পান্নুন। তবে এইবার হুমকির মামলায় পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর ওই ভিডিওতেই পান্নুন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন। হুমকিতে বলা হয়েছে, ১৯ নভেম্বর বিশ্বের কোথাও এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না। ওই দিন বিশ্বজুড়ে এই সংস্থার বিমানকে ‘নিষিদ্ধ’ করা হবে। এমনকি দিল্লির ইন্দিয়া গান্ধী বিমানবন্দরও বন্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই নেতা।

কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার
কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার

ভারত সরকারকে হুঁশিয়ারিতে পান্নুন জানিয়েছেন যে, আগামী ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধী বিমানবন্দর বন্ধ রাখুন। নাহলে ফাইলানের দিনেই খেলা হবে। সারা বিশ্বের সামনে তুলে ধরা হবে যে, শিখদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আর এর জন্য ভারতই দায়ী। শুধু তাই নয়, এর সঙ্গে পাঞ্জাব স্বাধীন দিল্লি বিমানবন্দরের নাম বদলে বিচ্ছিন্নতাবাদীদের নামে রাখা হবেও ঘোষণা করেছেন পান্নুন।

কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার

কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ১৯৮৪ সালের জুন মাসে খলিস্তানপন্থীদের বিরুদ্ধে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার হয়েছিল। আর সেই অপারেশন ব্লু স্টারে খতম হয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী নেতা ভিন্ডেরওয়াল। এরপরের ১৯৮৫ সালে বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যুর প্রতিশোধে ৩২৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ কনিষ্ক।

কণিষ্কর স্মৃতি উসকে ফের বিমান ওড়ানোর হুমকি, খেলা হবে বলে হুঁশিয়ারি খলিস্তানি নেতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর