নজরবন্দি ব্যুরো: ফলক বিতর্কে নাম জড়িয়ে প্রবল চাপের মুখে পড়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর অন্যদিকে, এই প্রবল চাপের মাঝেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার শান্তিনিকেতনের সম্পত্তিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে উপাচার্যের বিরুদ্ধে ট্রাস্ট কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে।


উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, ট্রাস্টের সম্পত্তি হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই শান্তিনিকেতনের উপাসনাগৃহ, ছাতিমতলা, গৃহসহ মূল আশ্রমের একাধিক জায়গায় অ-রাবীন্দ্রিক ফলক লাগিয়েছে। যা এতদিনের রীতিনীতি ভেঙে নামফলক লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে শুরু হয়ে শান্তিনিকেতন গৃহ-সহ মূল আশ্রম প্রাঙ্গন পুরোটাই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সম্পত্তি।

এপ্রসঙ্গে ট্রাস্টের সম্পাদক জানান যে, ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনওরকম কথাবার্তা বা পরামর্শ কিংবা অনুমতি ছারাই শান্তিনিকেতন জুড়ে ট্রাস্টের বিভিন্ন জায়গায় নামফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এইভাবে ট্রাস্টের সম্পত্তির উপরে কোনও ভাবেই বিশ্বভারতী কর্তৃপক্ষের ফলক দেওয়ার ক্ষমতা নেই।



ফলক বিতর্কে নাম জড়িয়ে প্রবল চাপে Bidyut Chakraborty, FIR দায়ের উপাচার্যের বিরুদ্ধে
তিনি আরও জানান, ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলেই আইন বিরোধী কাজ করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। এই জন্যই ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্তএই ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।









