Nepal Earthquake: ৩৬ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল নেপাল, ভূমিকম্পের প্রভাব পড়ল উত্তর প্রদেশের অযোধ্যাতেও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩৬ ঘণ্টার মধ্যেই ফের কেঁপে উঠল প্রতিবেশীদেশ নেপাল। রবিবার ভূমিকম্প অুভূত হয় নেপালে। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। তবে রবিবারে নেপালের ভূমিকম্পের প্রভাব পড়ল উত্তর প্রদেশের অযোধ্যাতেও। মধ্য়রাতে সেখানেও ভূমিকম্প অনুভূত হয়। সেখানেও ভূমিকম্পের মাত্রাও ছিল ৩.৬।

আরও পড়ুন: ইন্ডিয়ার ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার, বিসিসিআইকে চিঠি কলকাতা পুলিশের

যদিওবা এইবারের কম্পনের তীব্রতা কম থাকায় নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কিন্তু শুক্রবার রাতের ভূমিকম্পে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৫৭। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় সেখানে চলছে উদ্ধারকার্যও। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুক্রবার রাতে ৬.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল। শুক্রবারের পর শনিবার দুপুর থেকেও আফটারশক অনুভূত হয়। পরপর ৩.৩ মাত্রার কয়েকটি কম্পন অনুভূত হয়।

৩৬ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬
৩৬ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬

এরপরেই ক্ষয়ক্ষতির খবর মেলে নেপালে। যুদ্ধকালীন তৎপরতায় নেপাল প্রশাসনের তরফ থেকে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। জানা যাচ্ছে, নেপালের সেনাবহিনী থেকে শুরু করে সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও জোগাড় করে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আহতদের চিকিৎসা করছেন স্বাস্থ্যকর্মীরা।

৩৬ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬

৩৬ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬

এদিকে, ন্য়াশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হচ্ছে, রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে নেপাল। কয়েক সেকেন্ডের জন্য় স্থায়ী হয় কম্পন। উৎসস্থলের গভীরতা ছিল ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে, রবিবার রাত ১ টা নাগাদ উত্তর প্রদেশের অযোধ্যাতেও ভূমিকম্প হয়। সেখানে ভূমিকম্পের উৎসস্থল ছিল অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

৩৬ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত