“মন খারাপ নয়, সূর্যাস্তের পর জিতব”—ট্রেন্ডে পিছিয়েও বার্তা মমতার

প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও কর্মীদের মনোবল বাড়াতে আশাবাদী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গণনার শুরুতে ট্রেন্ড বিজেপির দিকে ঝুঁকলেও হাল ছাড়ছেন না তৃণমূল নেতৃত্ব। দুপুরের আগেই প্রথম প্রতিক্রিয়া জানিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা—“মন খারাপ করবেন না, সূর্যাস্তের পর আমরা জিতব।”

সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। পোস্টাল ব্যালটের পর ইভিএম গণনাও জোরকদমে চলছে। দুপুর ১২টা পর্যন্ত ট্রেন্ডে দেখা যাচ্ছে BJP এগিয়ে রয়েছে একাধিক আসনে। এই পরিস্থিতিতেই দলের কর্মীদের মনোবল ধরে রাখতে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

রাজনৈতিক মহলের মতে, প্রাথমিক রাউন্ডে ট্রেন্ড অনেক সময়ই বিভ্রান্তিকর হতে পারে। গ্রামীণ বা শহরতলির বুথের গণনা এগোলে ছবিটা বদলাতেও পারে। সেই কারণেই এখনও আত্মবিশ্বাস হারাতে নারাজ তৃণমূল শিবির।

দলীয় সূত্রে খবর, নেতৃত্বের এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে বুথ স্তর পর্যন্ত, যাতে কোনও কর্মী নিরুৎসাহিত না হন। এদিকে অন্য শিবিরে যখন জয়ের আশা জোরদার হচ্ছে, তখন মমতার এই মন্তব্য লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিল।

সব মিলিয়ে, ট্রেন্ড যেদিকেই থাকুক—শেষ পর্যন্ত সূর্যাস্তের পরই চূড়ান্ত ফলাফল স্পষ্ট হবে। এখন নজর শেষ রাউন্ডের গণনার দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত