TMC

TMC

ভোরে বাড়িতে পুলিশি হানা, গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

শুক্রবার ভোরে খড়গপুরের বাড়িতে পুলিশি হানার পর গ্রেপ্তার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তাঁকে ডেবরা থানায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতীক-নাম নিয়ে টানাপোড়েনের মধ্যেই ধূপগুড়িতে তৃণমূলের ৩০ পরিবার কংগ্রেসে

নন্দীগ্রামে কংগ্রেসকে মমতার সমর্থনের পরই ধূপগুড়িতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৩০টি পরিবারের সদস্যরা। রাজনৈতিক পরিস্থিতিতে নতুন চর্চা শুরু।

‘অধীর বিক্রি হয়ে গিয়েছেন’, কংগ্রেসকে নিশানা কল্যাণের

কংগ্রেসকে নিশানা করে অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। এরই মধ্যে তৃণমূলের নাম-প্রতীক বিতর্কে নতুন সমীকরণ।

‘আমি এখনও শেষ হয়ে যাইনি’, চোখের ছবি পোস্ট করে কী বার্তা দিলেন বিদেশে থাকা অভিষেক?

বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের ছবি দিয়ে লিখলেন, ‘আমি এখনও শেষ হয়ে যাইনি।’ কাকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

পুজোর আগেই ১৭ সাংসদ বিজেপিতে? বসুনিয়ার দাবিতে কী বললেন শমীক

পুজোর আগেই ১৭ সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন বলে দাবি করেছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া। সেই জল্পনায় জল ঢেলে শমীক ভট্টাচার্য জানালেন, এখন কেউ তৃণমূল থেকে বিজেপিতে আসছেন না।

মমতার কর্মসূচির আগে তৃণমূল নেতার বাড়িতে পুলিশি হানা! ছেলেকে না পেয়ে ‘প্রতিদিন আসব’ হুঁশিয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুর কর্মসূচির আগে রিষড়ায় তৃণমূল নেতা জাহিদ হাসানের বাড়িতে আধা সামরিক বাহিনী নিয়ে পুলিশের অভিযান। ছেলে শাহিদকে না পেয়ে থানায় আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার অভিযোগ।

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে স্বস্তি না পেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড সরানো নিয়ে কলকাতা হাই কোর্টে স্বস্তি না পেয়ে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। সোমবার মামলার শুনানি হতে পারে। এর মধ্যেই দমকলের নতুন নির্দেশ।

আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি-রাজ্যপালের দ্বারস্থ কালীঘাট তৃণমূল, সাক্ষাতের সময় চেয়ে চিঠি

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। দ্রৌপদী মুর্মু ও আরএন রবির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে।

নেতাজিকে ‘অসম্মান’ করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব মমতা, ফের নেতাজি ফাইল প্রকাশের দাবি তুললেন তৃণমূল নেত্রী

নেতাজি ফাইল প্রকাশের দাবি তুলে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি জনগণনা ও গণতান্ত্রিক অধিকার নিয়েও একাধিক প্রশ্ন তুললেন তিনি।

দলবদলের জল্পনায় ইতি! বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়েই স্পষ্ট বার্তা শত্রুঘ্ন সিনহার—‘তৃণমূলে ছিলাম, আছি, থাকব’

আসানসোলে বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে দলবদলের জল্পনার জবাব দিলেন শত্রুঘ্ন সিনহা। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

তৃণমূলে আরও ভাঙনের ইঙ্গিত? ‘দু’জন সাংসদ যোগাযোগে আছেন’, দাবি কাকলি ঘোষ দস্তিদারের

দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের দাবি, কালীঘাট শিবিরের আরও দু’জন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও কারা সেই সাংসদ, তা প্রকাশ করেননি তিনি।

‘পদ্মফুলটা রাখেননি তো আবার?’ তৃণমূলের প্রতীক বিতর্কে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের, রাজনৈতিক তরজা তুঙ্গে

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সম্ভাব্য নতুন লোগো নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর ‘পদ্মফুলটা রাখেননি তো আবার?’ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

TMCP প্রতিষ্ঠা দিবস ঘিরে তৃণমূলে ফের দ্বন্দ্ব! ২৮ অগস্টে আলাদা কর্মসূচির পথে কালীঘাট ও বিদ্রোহী শিবির

TMCP প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের মুখোমুখি তৃণমূলের দুই শিবির। ২৮ অগস্ট আলাদা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে কালীঘাট ও বিদ্রোহী শিবির।

তৃণমূলে কি ফিরছেন একাধিক সাংসদ? সৌগত রায়ের মন্তব্যে জোর জল্পনা, বাড়ল রাজনৈতিক চর্চা

সৌগত রায়ের দাবি, একাধিক সাংসদের সঙ্গে যোগাযোগ চলছে। তিন প্রাক্তন তৃণমূল সাংসদকে ঘিরে ফের শুরু হয়েছে ‘ঘর ওয়াপসি’র জল্পনা।

স্পিকারের দ্বারস্থ অভিষেক, কল্যাণের সাসপেনশন প্রত্যাহার ও ২০ সাংসদের সদস্যপদ নিয়ে জোড়া দাবি তৃণমূলের

স্পিকারের সঙ্গে সাক্ষাতে তৃণমূলের জোড়া দাবি—কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহার এবং এনসিপিআই-তে যাওয়া ২০ সাংসদের সদস্যপদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত।

‘দিদিই নিজের হাতে তৃণমূল শেষ করবেন’, একুশে জুলাইয়ের মঞ্চ বিতর্কের পর বিস্ফোরক কল্যা

একুশে জুলাইয়ের মঞ্চে বিতর্কের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কবার্তা, অভিষেককে কড়া আক্রমণ।

‘২১ জুলাইয়ের তদন্ত রিপোর্ট এতদিন প্রকাশ্যে এল না কেন?’ মেয়ো রোডের সভা থেকে মমতাকে আক্রমণ ঋতব্রতের

মেয়ো রোডের ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহিদ পরিবার নিয়েও করলেন একাধিক মন্তব্য।

‘এক মাস সময় দিচ্ছি, ফিরে আসুন’—২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে খোলা বার্তা মদন মিত্রের, নিশানায় অভিষেকও

মেয়ো রোডের ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক মাস সময় দিয়ে ফিরে আসার আহ্বান জানালেন মদন মিত্র। ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন তিনি।

‘একদিন মমতার রাজনৈতিক উত্থান-পতন নিয়ে স্ক্রিপ্ট লিখব’—দল ছাড়ার পর বিস্ফোরক শতাব্দী রায়, নিশানায় অভিষেকও

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান-পতন নিয়ে একদিন স্ক্রিপ্ট লিখতে চান বলে জানালেন শতাব্দী রায়। দলত্যাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং শিল্পীদের নিয়ে বিতর্কেও মুখ খুললেন তিনি।

‘দলটাকে দালালরা শেষ করে দিল’, বিস্ফোরক মন্তব্যে এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত

প্রবীণ তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত দল ছাড়ার ঘোষণা করলেন। নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে জানালেন, আপাতত অন্য দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি।

‘দিদির সঙ্গেই আছি’, তৃণমূলের ভাঙনের মাঝেই স্পষ্ট বার্তা বাবুলের, বিদ্রোহীদের ছুড়লেন চ্যালেঞ্জ

তৃণমূলে ভাঙনের আবহে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয়। বিদ্রোহী নেতাদের উদ্দেশে পদত্যাগ করে ফের নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানালেন, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।

‘আমিও দল ছাড়ব’! শর্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা কল্যাণের

বাঁকুড়ার প্রস্তুতি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীদের ফের দলে নিলে তিনিও দল ছাড়বেন বলে ঘোষণা।

‘বুলডোজারে তৃণমূলকে থামানো যাবে না’, আমতলা পার্টি অফিস ভাঙার পর বিজেপিকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের

আমতলার পার্টি অফিসে বুলডোজার অভিযানের পর বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি।

‘দলত্যাগীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’, বড় বার্তা দিলেন অভিষেক

একুশে জুলাইয়ের আগে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেওয়ার ঘোষণা তাঁর।

‘দাবাং তৃণমূল দরকার’, কালিঘাটের নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক মদন

তৃণমূল ছাড়ার পর ফের বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। কালিঘাটের নেতৃত্বের সমালোচনা করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ‘দাবাং তৃণমূল’-এর প্রয়োজনীয়তার কথা বললেন তিনি।