নজরবন্দি ব্যুরো: “আপনি কি দর্শনকে পাসওয়ার্ড, লগ ইন দিয়েছিলেন?” ‘টাকার বিনিময় প্রশ্ন’ মামলায় এবার এথিক্স কমিটির প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার পড়নে লাল শাড়ি-টিপ, হাতে তিনটি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিটির সূত্রের খবর, এদিন প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েক জনের বয়ান নথিবদ্ধ করা হয়েছে। তারপরেই নথিবদ্ধ করা হচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বয়ান।
আরও পড়ুন: ED-র হাজিরা এড়ালেন কেজরিওয়াল, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা?


জানা যাচ্ছে, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ-পর্বের প্রথম দফায় প্রায় আড়াই ঘণ্টা মহুয়াকে জেরা করে কমিটি। যদিওবা তারপরে একটি বিরতির পর আবারও দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এথিক্স কমিটির সূত্রে জানা গিয়েছে, এদিন প্রাথমিক ভাবে মহুয়াকে দু’টি প্রশ্ন করা হয়েছে। প্রথম, তিনি কি দর্শনকে পাসওয়ার্ড, লগ ইন দিয়েছিলেন কি না! আর দ্বিতীয়, বিদেশ থেকে মোট ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না।

যদিওবা এই মামলায় তৃণমূল সাংসদ এথিক্স কমিটিকে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা থেকেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর মহুয়ার এহেন মন্তব্যে মনে করা হচ্ছে যে, তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের প্রাক্তন জয় অনন্ত দেহাদ্রাইকেই নিশানা করতে চেয়েছেন।



‘দর্শনকে পাসওয়ার্ড, লগ ইন দিয়েছিলেন?’, মহুয়াকে প্রশ্ন এথিক্স কমিটির
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর আগে মহুয়া চেয়েছিলেন ৪ নভেম্বরের পর তাঁকে ডাকা হোক। কিন্তু কমিটির চেয়ারমান তাঁকে ২ নভেম্বর তলব করেছেন। আগে ৩১ অক্টোবর তাঁকে কমিটির মুখোমুখি হতে বলা হয়েছিল। কিন্তু অবশেষে বৃহস্পতিবার তিনি কমিটির সামনে হাজির হবেন বলে জানান।








