নজরবন্দি ব্যুরো: আগামী ৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলছে লোকসভার এথিক্স কমিটি। ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ মামলায় চলতি সপ্তাহের বৃহস্পতিবারই দুই পক্ষের অভিযোগ শুনেছে এথিক্স কমিটি। তবে কি এবারের বৈঠকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের মামলায় তদন্ত রিপোর্টের খসড়া তৈরি করবে কমিটি? সূত্রের খবর, আগামী মঙ্গলবারই রিপোর্টের খসড়া তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে’, ফের বিজেপির বিরুদ্ধে সরব মহুয়া
প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবার পড়নে লাল শাড়ি-টিপ, হাতে তিনটি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিটির সূত্রের জানা যায়, ওইদিন প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েক জনের বয়ান নথিবদ্ধ করা হয়ে। তারপরেই নথিবদ্ধ করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বয়ান। ওই দিন কমিটির পক্ষ থেকে প্রাথমিক ভাবে মহুয়াকে দু’টি প্রশ্ন করা হয়ে। প্রথম, তিনি কি দর্শনকে পাসওয়ার্ড, লগ ইন দিয়েছিলেন কি না! আর দ্বিতীয়, বিদেশ থেকে মোট ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না।

যদিওবা এই মামলায় তৃণমূল সাংসদ এথিক্স কমিটিকে জানান যে, তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা থেকেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর মহুয়ার এহেন মন্তব্যে মনে করা হচ্ছে যে, তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের প্রাক্তন জয় অনন্ত দেহাদ্রাইকেই নিশানা করতে চেয়েছেন। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে। সোনকার অভিযোগ করেন, মহুয়া তদন্তে ‘অসহযোগিতা’ করেছেন।

ফের বৈঠকে এথিক্স কমিটি, মঙ্গলবারই তৈরি হতে পারে তদন্ত রিপোর্টের খসড়া
উল্লেখ্য, ক্রমশ সাঁড়াশি চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর উঠা অভিযোগের ভিত্তিতে বৈঠকে বসছিল লোকসভার এথিক্স কমিটি। আর সেই বৈঠক শেষেই অভিযোগকারীদের অত্যন্ত গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল এথিক্স কমিটি। কিন্তু প্রথমে কাজের ব্যস্ততা দেখিয়ে তলব এড়ালেও চলতি সপ্তাহের বৃহস্পতিবার হাজির হন তৃণমূল সাংসদ।




