নজরবন্দি ব্যুরো: ‘টাকার বদলে প্রশ্ন’ মামলায় এবার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলছে লোকসভা এথিক্স কমিটি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই মামলায় ৫০০ পাতার রিপোর্ট পেশ করতে চলছে কমিটি। শুধু তাই নয়, রিপোর্টে মহুয়া মৈত্রের কাজকে ‘অনৈতিক, খারাপ এবং অপরাধমূলক’ বলে আখ্যা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ যার দরুন সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেই রিপোর্টে উল্লেখ করেছে কমিটি।
আরও পড়ুন: ইডির তলবে সিজিওতে Abhishek Banerjee, কোন দিকে ঘুরবে নিয়োগ দুর্নীতির তদন্তের মোড়?


তাহলে কি লোকসভা থেকে বহিষ্কার হতে পারেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের এমপি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ করতে চলেছে সংসদীয় এথিক্স কমিটি৷ লোকসভার এথিক্স কমিটির দাবি, সাংসদ তাঁর উজার আইডি এক্তিয়ার বহির্ভূত ভাবে অন্যদেরকে ব্যবহার করতে দিয়েছিলেন৷ পাশাপাশি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকেও তিনি অনৈতিক উপায়ে নগদ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে কমিটির রিপোর্টে৷ আর এই মামলায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে কমিটি।

এছাড়াও, এই মামলায় উশৃঙ্খল আচরণের পাশাপাশি ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লোকসভা এথিক্স কমিটির সদস্য দানিশ আলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে৷ জানা যাচ্ছে, সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার স্পিকারের কাছে রিপোর্টটি জমা দেবে কমিটি। তারপরেই এই মামলায় আলোচনার করে ব্যবস্থা নেওয়া হবে। যদিওবা আজ, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ কমিটির সামনে উপস্থিত হতে পারেন মহুয়া মৈত্র।



লোকসভা থেকে বহিষ্কার হতে পারেন মহুয়া? সাংসদ পদ খারিজের সুপারিশ
প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবার ‘টাকার বদলে প্রশ্ন’র মামলায় লোকসভার এথিক্স কমিটির পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই দিনের বৈঠক পিছিয়ে যাওয়ার ফলেই লোকসভার এথিক্স কমিটির ভুমিকা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এনিয়ে তিনি লেখেন, “নীতি মেনে কোনও খসড়া পেশ করা হয়নি। অথচ তা গ্রহণ করা হবে ৯ নভেম্বরের বৈঠকে।” অন্যদিকে, মহুয়ার দাবি, যেহেতু সেই দিন কংগ্রেসের সাংসদের মনোনয়ন পেশের দিন। তাই তিনি থাকতে পারবেন না জেনেই কমিটি ইচ্ছে করেই বৈঠক পিছিয়ে দিয়েছে।








