নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির নজরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তদন্তের স্বার্থে আরও একবার তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ইডির তলবে এদিন নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। এর আগেও এই মামলায় ইডি ও সিবিআই ডাকে হাজিরা দিয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন: Weather: ভোরে শিরশিরানি ঠাণ্ডা, বেলা বাড়তেই গায়েব হেমন্তের হাওয়া, কালীপুজোয় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা?


প্রসঙ্গত, গতকাল, বুধবার ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, এর আগেও অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী, বাবা-মা পুরো পরিবারকেই তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। এখানেই থেমে থাকেনি ইডি। এরপরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল ইডি।

তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান অভিষেক। এরপরেই আদালত তার সম্পত্তির নথি ইডির কাছে জমা দিতে বলে। ১০ অক্টোবর অভিষেক ইডিকে সেই নথি জমা দেন। শুধু তাই নয়, লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত আয় ব্যয়ের হিসাব পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে কোম্পানির অধিকর্তাদের সম্পত্তির হিসাবও পেশ করতে বলেছিল। এরপরেই হাইকোর্টের ওই নির্দেশের পর লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদেরও সিজিওতে হাজিরা দেওয়ার জন্য বারবার নোটিস পাঠাচ্ছে ইডি। যেহেতু এই বছরের মধ্যেই চার্জশিট পেশ করতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। তাই ফের নতুন করে তৎপর হয়েছে ইডি এমনটাই জানা যাচ্ছে।



ইডির তলবে সিজিওতে Abhishek Banerjee, কোন দিকে ঘুরবে তদন্তের মোড়?
ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করার রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ছড়িয়েছে। এপ্রসঙ্গে মন্ত্রী শিশু পাঁজা বলেছেন, “অভিষেকের জন্ম দিনের দিনই উপহার স্বরূপ সমন পাঠিয়েছে যে বৃহস্পতিবার ইডি অফিসে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই যাবেন। সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।” তবে এবার কোন দিকে ঘুরবে তদন্তের মোড়? সেই দিকেই নজর রয়েছে ওয়াকিবহল মহলের।








