নজরবন্দি ব্যুরো: আগামীকাল, ৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার ফের বৈঠকে বসতে চলছে লোকসভার এথিক্স কমিটি। ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ মামলায় চলতি সপ্তাহের বৃহস্পতিবারই দুই পক্ষের অভিযোগ শুনেছে এথিক্স কমিটি। তবে কি এবারের বৈঠকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের মামলায় তদন্ত রিপোর্টের খসড়া তৈরি করবে কমিটি? সূত্রের খবর, এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলছে লোকসভার এথিক্স কমিটি।
আরও পড়ুন: বাংলায় রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির যোগ! ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য
সূত্রের খবর, কৃষ্ণনগরের সাংসদের লোকসভার সদস্য পদ খারিজ করার সুপারিশ করতে পারে এথিক্স কমিটি কমিটি। তবে আগামীকাল, মঙ্গলবারের বৈঠকে মহুয়া এবং দানিশ আলি সহ বিরোধী দলের এমপি’দের ডাকা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে মহুয়াসহ অন্য পাঁচ সাংসদ আগের দিনের বৈঠক থেকে ওয়াকআউট করার ফলে এবার কমিটির চেয়ারম্যান তাঁদের নাও ডাকতে পারেন। কিন্তু আগের দিনের বৈঠকে মহুয়া সদুত্তর দিতে পারেননি, এই যুক্তিতে তাঁর সদস্যপদ খারিজের সুপারিশ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পড়নে লাল শাড়ি-টিপ, হাতে তিনটি ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে সংসদে পৌঁছান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিটির সূত্রের জানা যায়, ওইদিন প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েক জনের বয়ান নথিবদ্ধ করা হয়ে। তারপরেই নথিবদ্ধ করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বয়ান। ওই দিন কমিটির পক্ষ থেকে প্রাথমিক ভাবে মহুয়াকে দু’টি প্রশ্ন করা হয়ে। প্রথম, তিনি কি দর্শনকে পাসওয়ার্ড, লগ ইন দিয়েছিলেন কি না! আর দ্বিতীয়, বিদেশ থেকে মোট ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না।

মঙ্গলে ফের বৈঠকে এথিক্স কমিটি, মহুয়ার সদস্যপদ খারিজের সুপারিশ করতে পারে কমিটি
যদিওবা এই মামলায় তৃণমূল সাংসদ এথিক্স কমিটিকে জানান যে, তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা থেকেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর মহুয়ার এহেন মন্তব্যে মনে করা হচ্ছে যে, তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের প্রাক্তন জয় অনন্ত দেহাদ্রাইকেই নিশানা করতে চেয়েছেন। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে। সোনকার অভিযোগ করেন যে, মহুয়া তদন্তে ‘অসহযোগিতা’ করেছেন।




