ফলাফল আগামীকাল অর্থাৎ ৪ জুন। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। অথচ তার ১০-১২ ঘন্টা আগেই বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য ওয়েবসাইট উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম!
এদিনের সভা থেকে মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলকে কড়া ভাষায় সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, আজকের সভায় আসেননি ঊষারানি। আর তা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যান তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে বিজেপি-এর গোপন আঁতাতের অভিযোগ তোলেন মমতা এবং সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেন।
লোকসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মূলত চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন তিনি। সুকান্ত মজুমদার সাফ বলেছেন, অনেকে ভাবত বিজেপি সরকার শুধু মন্দির বানায় কিন্তু এখন প্রমাণ হয়ে গিয়েছে যারা মন্দির বানায় তাঁরা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সাধনেও কতটা তৎপর।
মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। যা নিয়ে বিরোধীরা দ্বিমত পোষণ করলেও তা নিয়ে একাবারেই মাথা ঘামাতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই মুহূর্তে অধিবেশনের কারণে নয়াদিল্লিতেই আছেন তিনি। বিল পাশের দিন তিনি সংসদ ভবনেও উপস্থিত ছিলেন। তারপর সাংবাদিকদের সামনে এসে নিজের মতামত ব্যক্ত করেন বিজেপি আজ্য সভাপতি।
যেমন, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা লোকসভার সম্প্রসারণের মতো ইস্যু? আপাতত এই নিয়ে নানা গুঞ্জন থাকলেও কেন্দ্রের তরফে যেহেতু কিছুই বলা হয়নি, তাই কেন ওই অধিবেশন ডাকা হয়েছে সেসম্পর্কে কোনও নিশ্চিত ধারণা করা যাচ্ছে না।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যজুড়ে একাধিক হিংসায় ঘটনায় শাসকদলকে বিঁধতে ছাড়েনি বিরোধী দলগুলি। কিন্তু এহেন পরিস্থিতিতেও পঞ্চায়েত নিয়ে যথেষ্ট আশাবাদী ঘাসফুল শিবির। তবে শুধু পঞ্চায়েতি নয়, তার পাশাপাশি লোকসভা ও '২১ জুলাই ধর্মতলা চলো’ নিয়েও জোর প্রস্তুতি শুরু দিয়েছে তৃণমূল!