শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, জারি নয়া নির্দেশিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যজুড়ে একাধিক হিংসায় ঘটনায় শাসকদলকে বিঁধতে ছাড়েনি বিরোধী দলগুলি। কিন্তু এহেন পরিস্থিতিতেও পঞ্চায়েত নিয়ে যথেষ্ট আশাবাদী ঘাসফুল শিবির। তবে শুধু পঞ্চায়েত নয়, তার পাশাপাশি লোকসভা ও ‘২১ জুলাই ধর্মতলা চলো’ নিয়েও জোর প্রস্তুতি শুরু দিয়েছে তৃণমূল!

আরও পড়ুন: ৩১৫-র মধ্যে ১০ কোম্পানি CRPF জওয়ান রাজ্যে পৌঁছাল, কোন কোন জেলায় মোতায়েন?

জানা গিয়েছে, লোকসভা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে শাসকদল। দলীয় সূত্রের খবর, এই বছরের ২১ জুলাই ধর্মতলায় আয়োজিত শহিদ দিবসের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল। অর্থাৎ সেইদিন থেকেই কেন্দ্রে বিজেপি বিদায়ের প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ‌্যায়। স্বভাবতই এবারের ২১ জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কাছে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই লোকসভা প্রচারের জন্য তৃণমূল যুব কংগ্রেসের তরফে তৃণমূল সুপ্রিমোর ছবি দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে।

শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, শুরু জোর প্রস্তুতি 
শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, শুরু জোর প্রস্তুতি 

তৃণমূল সূত্রে খবর, ‘অমর একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো’র পোস্টার ও হোর্ডিং তৈরি করা হচ্ছে। আর সেই সব পোস্টার ও হোর্ডিংয়ে প্রধান বক্তা হিসাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নাম দেওয়া হয়েছে। আর এই পোস্টার তৈরি হয়ে গেলে সেই সব রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও এপ্রসঙ্গে দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই সমস্ত পোস্টারে বা হোর্ডিংয়ে কোনও রকমেই ব‌্যক্তি বা জনপ্রতিনিধির নাম দেওয়া যাবে না। তবে শুধু প্রচারে স্থানীয় সংগঠনের নাম থাকতে পারে।

শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, শুরু জোর প্রস্তুতি 

অন্যদিকে, পঞ্চায়েতের পাশাপাশি ‘২১ জুলাই ধর্মতলা চলো’ নিয়েও জোর প্রস্তুতি শুরু দিয়েছে তৃণমূল! ইতিমধ্যেই দলের পক্ষ থেকে কলকাতার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক সেরে ফেলেছেন রাজ‌্য সাধারণ সম্পাদক ও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ওই বৈঠকেই মহানগর জুড়ে ২১ জুলাইয়ের ফ্লেক্স-হোর্ডিং লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।

শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, শুরু জোর প্রস্তুতি  

শহিদ দিবসের মঞ্চ থেকেই শুরু তৃণমূলের লোকসভা ভোটের প্রচার, শুরু জোর প্রস্তুতি 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর