HomeTagsLok Sabha

Lok Sabha

উত্তেজিত কল্যাণের মুখে ‘রক কালচার’, পাশেই অভিষেক, ‘গুন্ডা’ বলে কটাক্ষ বিজেপির!

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বারবার শোরগোল সৃষ্টি হয় সংসদে। প্রায় এক ঘন্টার কাছাকাছি ঝাঁঝালো ভাষণ দেন তিনি। বিজেপিকে সমস্ত দিক দিয়ে আক্রমণ করেন। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ লাগাতার অভিষেককে বাধা দিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন অভিষেক স্বয়ং এবং কল্যাণ। পিছনের সারিতে বসা মহুয়া মৈত্র, শতাব্দী রায় বা সায়নী ঘোষেরাও খেয়াল রাখছিলেন যাতে তাঁদের দলের সেনাপতিকে কোনওভাবে বাধা দেওয়া না হয়। আর সেক্ষেত্রেই কল্যাণ অসংসদীয় শব্দের ব্যবহার করেছেন, বলে সরব বিজেপি।

লোকসভার প্রথম বক্তৃতাতেই অসংসদীয় শব্দের ব্যবহার, সমালোচনার মুখে অভিজিৎ!

ভোটের আগে অভিজিৎ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মহাত্মা গান্ধী নাকি নাথুরাম গডসে কার পক্ষে থাকা উচিত তা নিয়ে তাঁর মধ্যে বিভ্রান্তি রয়েছে। গডসে কেন গান্ধীকে হত্যা করেছিলেন সেটাও ভাবার বিষয় বলে মন্তব্য করেন তিনি। আজ লোকসভায় বক্তৃতা করতে উঠলে এই প্রসঙ্গেই তমলুকের সাংসদকে খোঁচা দেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গডসে না গান্ধী কার পক্ষে অভিজিৎ তা জানতে চান তিনি। রেগেমেগে গিয়ে অভিজিৎ গগৈকে বলেন, স্টুপিড অর্থাৎ, বোকা!

চিয়ারলিডারের সংখ্যাটা অনেক কমেছে, বিজেপিকে বেলাগাম আক্রমণ অভিষেকের!

আক্রমণাত্মক ভঙ্গিতে ভাষণ দিলেন প্রায় এক ঘন্টা। তুমুল হইচই শুরু হল লোকসভায়। পাঠান সিনেমার ডায়লগ ধার করে তৃণমূল সেনাপতি বিজেপি সাংসদদের বললেন, "সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, আবহাওয়া পরিবর্তন হতে চলেছে।"

বাজেটের প্রকৃত অর্থ কী? অ্যাক্রনিমে ভেঙে বোঝালেন অভিষেক, হতবাক বিজেপি!

অভিষেক বলেন, "গতকাল আমি বাজেট শুনেছি এই সংসদে বসেই। আমি শুধু লোকসভায় একটাই তফাত দেখতে পারছি, সেটা হল বিজেপির চিয়ারলিডার কমে গিয়েছে। নেতামন্ত্র সব একই আছে। কিন্তু, টেবিল চাপড়ানোর জন্য আর পর্যাপ্ত লোক নেই!”

বুধে সংসদ অভিষেকময়, বাজেটের জবাবি ভাষণে ঝড় তুললেন তৃণমূল সেনাপতি!

অভিষেক বক্তব্য রাখাকালীন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু কটুক্তি করেন। সেই সময় নিজের মেজাজ হারান অভিষেক। তিনি স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন সৌমিত্র যেন ক্ষমা চান। যদিও তা হয় না, স্পিকার সৌমিত্রর মন্তব্যকে নিন্দা জানান এবং সেটিকে লোকসভার রেকর্ড থেকে মুছে দেবার কথা ঘোষণা করেন।

কুর্সি বাঁচাও বাজেট, সংসদ চত্বরে বিরোধিতায় INDIA জোট

বুধবার সংসদ চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বাজেটের বিরোধিতায় সরব হতে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধী, সনিয়া গান্ধী থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন প্রমুখদের। 'ইন্ডিয়া' জোটের মতে, এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট! উল্লেখ্য, বাজেটের বিরোধিতায় আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

প্রত্যাবর্তন এবং পলায়ন, মহুয়ার শত অনুরোধেও দরজার দিকেই পা বাড়ালেন মোদি!

স্পিকার যেই মাত্র বক্তব্যের জন্য মহুয়ার নাম ঘোষণা করেন সঙ্গে সঙ্গেই নমষ্কার জানিয়ে সংসদ থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁকে অনুসরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহুয়া অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে তাঁর কথা শোনার জন্য কিন্তু, সেদিকে কর্ণপাত করেন না মোদি।

Trending Now