নজরবন্দি ব্যুরো: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশনের ডাক দিল সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইটারে একথা জানাতে লিখেছেন, ‘অমৃত কালে সংসদে ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে।’
আরও পড়ুন: বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা
কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ কেন্দ্রের।এদিকে সংসদে কর্মরত এক সিনিয়র অফিশিয়াল জানিয়েছেন, কোন অ্যাজেন্ডা সামনে রেখে এই অধিবেশন ডাকা হয়েছে, তা চূড়ান্ত হয়নি।

তা চূড়ান্ত হবে পরের সপ্তাহে। তবে ইউনিয়ন সিভিল কোড বা অভিন্ন দেওয়ান বিধি সংক্রান্ত বিল প্রস্তাবিত হওয়ার কথা নেই বলে তিনি জানান। তবে বেশ কয়েকটি বিল আনা হতে পারে বলে জল্পনা। তাহলে কি জরুরি কোনও বিল পেশ করা হবে?
বিশেষ অধিবেশনের ডাক দিল সরকার, কী নিয়ে আলোচনা হবে তুঙ্গে জল্পনা

যেমন, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা লোকসভার সম্প্রসারণের মতো ইস্যু? আপাতত এই নিয়ে নানা গুঞ্জন থাকলেও কেন্দ্রের তরফে যেহেতু কিছুই বলা হয়নি, তাই কেন ওই অধিবেশন ডাকা হয়েছে সেসম্পর্কে কোনও নিশ্চিত ধারণা করা যাচ্ছে না।




