INDIA: বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বইয়ে ফের বৈঠকে বসছে বিরোধীদের ইন্ডিয়া জোট। এই বৈঠক থেকেই বিরোধী জোটের লোগো প্রকাশ করা হবে। এদিকে, বিজেপি -বিরোধী বিভিন্ন দলের তরফেই প্রধানমন্ত্রীর মুখ নিয়ে দাবিদাওয়া উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: জি২০ সম্মেলনে আসছেন না শি জিনপিং!

মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে? জল্পনার মাঝেই তাত্‍পর্যপূর্ণ মন্তব্য মমতার। ইন্ডিয়া বৈঠকের আগে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, ইন্ডিয়া এখন দেশের মুখ। আপাতত মুখ্য উদ্দেশ্যে দেশকে বাঁচানো।

11 27

উল্লেখ্য, ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। ১ সেপ্টেম্বর তৃতীয় বৈঠকে হতে চলেছে মুম্বইয়ে। তৃতীয় বৈঠকে জোটের লোগো প্রকাশের সম্ভাবনা। ২৪-এর আগে মোদী সরকারকে বিঁধতে নয়া কি স্ট্র্যাটেজি নেবে বিরোধী শিবির?

বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা
বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা

শরদ পওয়ারের ডাকে বৃহস্পতিবার নৈশভোজে নেতারা। এই বৈঠকে যোগ দিতে গত কালই মুম্বাই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বচ্চন পরিবারের আমন্ত্রণে জলসা তে গিয়ে অমিতাভ কে রাখি পরিয়েছেন।

বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা

12 27

প্রিয় দিদি মমতা আপ্যায়ণে ছিলেন অমিতাভ, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যারা। জলসা থেকে বেরিয়ে মমতা স্পষ্ট জানালেন, ”আমরা সরকারে থাকলে ওঁকে (অমিতাভ) ভারতরত্ন দিতাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন