ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনার বিষয়ে তিনি জানান, "আগে দিল্লী যাই। অনেক দলই আসছে। অনেক সম্ভাবনাই রয়েছে। কিন্তু, এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আজ বৈঠক হবে সেখানেই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হবে।"
৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ২৯২ আসনেই থামল এনডিএ। বিজেপি এককভাবে পেল ২৪০টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এখন দিল্লিতে সরকার গড়তে দুই শরিকের ওপর ভরসা করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে।
বালুরঘাটে এবার হাড্ডাহাড্ডি লড়াই ছিল সুকান্ত মজুমদার ও তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের। মঙ্গলবার ফলপ্রকাশের সময়েও একবার একজন লিড নিলেন তো পরক্ষণে আরেক জন। কে জিতবেন তা আঁচ করাই দায় হয়ে উঠেছিল। অবশেষে দেখা গেল, ১০ হাজার ৩৮৬ ভোটে জয়লাভ করেছেন সুকান্ত মজুমদার।
সায়নী পেয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৫২১ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তিনি পেয়েছেন ৪ লক্ষ ৫৯ হাজার ২৬১। আর সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য্য শেষ করলেন তৃতীয় স্থানে। তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৫৮ হাজার ৩৬৫ ভোট।
এখনও পর্যন্ত যা গণনার ইঙ্গিত, সেখানে এনডিএ ৩৫টি আসনে এগিয়ে, আর ইন্ডিয়া জোট ৪৪টি আসনে এগিয়ে। সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের ক্যারিশ্মায় কার্যত ধরাশায়ী বিজেপি।