HomeTagsLok Sabha Election 2024

Lok Sabha Election 2024

২৯ নয় সংখ্যাটা ৩৫, বাকি চক্রান্ত করে হারিয়েছে বিজেপি, বিস্ফোরক দাবি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, বাংলার নবনির্বাচিত সাংসদরা কেউ পার্লামেন্টে বসে থাকার জন্য যাননি। তাঁরা প্রত্যেকেই জনবিরোধী বিলের বিরোধিতা করবেন। পাশাপাশি, রাজ্যের দাবিদাওয়া নিয়েও আওয়াজ তুলবেন।

দেশ বিজেপিকে চায়নি, অগণতান্ত্রিকভাবে সরকার গড়ছেন মোদী! সাফ কথা মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ২৯ না, ৩৫ আসনে জিতেছি। নির্বাচন কমিশন বাকি আসনগুলোতে লুঠ করে নিয়েছে। দেশ পরিবর্তন চেয়েছিল। বিজেপিকে চায়নি। অগণতান্ত্রিকভাবে সরকার গড়তে চাইছেন মোদীবাবু! তাঁর উচিৎ অন্য কাউকে ছেড়ে দেওয়া।"

জনগর্জন নামকরণ থেকে বুথ ভিত্তিক স্ট্র্যাটেজি, অভিষেকের নেতৃত্বেই ব্যাপক সাফল্য, মানছেন সবাই

তৃণমূল সূত্রে খবর, এবারের লোকসভায় তাঁদের যে মূল ট্যাগলাইন ছিল অর্থাৎ 'জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন', বা সংক্ষেপে 'জনগর্জন', এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই মস্তিষ্কপ্রসূত। শুধু তাই নয়, অভিষেকের ঘনিষ্ঠ মহলে কান পাতলে জানা যায়, এই লোকসভার আগে দৈনিক প্রায় ১২-১৬ ঘন্টা কাজ করেছেন তিনি।

নেতৃত্বকে এই হারের দায় নিতেই হবে, সংগঠন শুয়ে পড়েছে, দিলীপের নিশানায় সুকান্ত-শুভেন্দু?

হয়তো একই ভাবনা ছিল শুভেন্দু বা সুকান্তের মাথাতেও। কিন্তু এবার বাংলায় তৃণমূলের যে জয়জয়কার হয়েছে তাতে তাবড় তাবড় পদ্ম নেতারাও হার স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন আগামীতে দিলীপ ঘোষ কি করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

বাংলায় মোদী যাঁদের হয়ে সভা করেছিলেন, তাঁদের মধ্যে জয়ী ৭, পরাজিত ১২!

একুশের বিধানসভা থেকে যে পরম্পরা শুরু হয়, তা জারি ছিল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও। বাংলায় ভোট প্রচারে অহরহ আসতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বকে।

রাজনীতির বাইরে অন্য কিছু শিখিনি, সরকারের সঙ্গে লড়তে গিয়ে ব্যবসাও শেষ, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় অধীর

এবার অধীর রঞ্জন পেয়েছেন ৪ লক্ষ ৩৯ হাজার ৪৯৪ ভোট। সেখানে ইউসুফ পাঠান পেয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৫১৬ ভোট। বিজেপির নির্মল কুমার সাহা পেয়েছেন ৩ লক্ষ ৭১ হাজার ৮৮৬ ভোট। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি ২০১৯ সালের চেয়ে প্রায় ২ লক্ষের বেশি ভোট পাওয়াতেই অধীর হেরে গেলেন। 

অভিষেকের প্রশংসা, বিজেপি নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন! বিষ্ণুপুর জিতে বেলাগাম সৌমিত্র

এবার সৌমিত্র পেলেন ৬ লক্ষ ৮০ হাজার ১৩০ ভোট। সেখানে সুজাতা পেয়েছেন ৬ লক্ষ ৭৪ হাজার ৫৬৩ ভোট। সৌমিত্র জিতলেন ৫ হাজার ৫৬৭ ভোটে। সুজাতার লড়াইয়ের প্রশংসাও করলেন তিনি। বললেন, "সুজাতা খুব ভালো লড়াই করেছে।"

Trending Now