ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি

Lok Sabha Election 2024: এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, তৃণমূল পেয়েছে ২৯টি আসন। সেখানে বিজেপি এগিয়ে ১২টি আসনে, কংগ্রেস ১টি-তে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের ফলাফলে বাংলায় সবুজ ঝড়। বিজেপির কার্যত আশাভঙ্গ। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, তৃণমূল পেয়েছে ২৯টি আসন। সেখানে বিজেপি এগিয়ে ১২টি আসনে, কংগ্রেস ১টি-তে। অন্যদিকে, ডায়মণ্ড হারবারে রেকর্ড মার্জিন নিয়ে জয়ের পথে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সুপার ফ্লপ রামমন্দির ইস্যু, যোগীরাজ্যে সেভাবে ফুটলই না পদ্ম!

অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৬,৭৯,৪২৬ ভোটে। তাঁর মোট প্রাপ্ত ভোট ৯,৮৩,০৩৭। অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস (ববি)। তাঁর প্রাপ্ত ভোট ৩,০৩,৬১১। তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম-এর প্রতীক-উর-রহমান। তাঁর প্রাপ্ত ভোট ৮০,৯৬৩। অর্থাৎ, রেকর্ড মার্জিনে জয়ের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি
ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি

ফল প্রকাশের দিনেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জরুরী বৈঠকে বসেছেন অভিষেক। ফলপ্রকাশের পর দলের তরফে কী কী কর্মসূচি গ্রহণ করা হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। বলাই বাহুল্য, মমতা-অভিষেক জুটির সামনে ম্লান মোদি-শাহ জুটি।

ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি

ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি

দেশের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি ২৪০টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৯৩টি আসন। এনডিএ জোট এগিয়ে ৩০০টি আসনে। অন্যদিকে, ইন্ডিয়া জোট ২২৫টি আসনে এগিয়ে রয়েছে। ফলে, এনডিএ নিজেদের প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেনি। ৪০০ আসনের যে লক্ষ্যমাত্রা তাঁরা নিয়েছিলেন তা অসম্ভবের দিকেই।

ধরাছোঁয়ার বাইরে অভিষেক, রেকর্ড মার্জিনে ডায়মণ্ড জয়ের পথে তৃণমূল সেনাপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত