সুপার ফ্লপ রামমন্দির ইস্যু, যোগীরাজ্যে সেভাবে ফুটলই না পদ্ম!

Lok Sabha Election 2024: লোকসভার কথা মাথায় রেখেই বছরের শুরুতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে কেন্দ্র সরকার। মহা ধুমধামের সঙ্গে মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের গণনা চলছে। আর সেখানে এখনও পর্যন্ত যা ফল সামনে এসেছে সেখানে নিজেদের লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে বিজেপি। ৪০০ আসনের লক্ষ্য নিয়ে আপাতত তাঁরা ২৯৩টি আসনে এগিয়ে। অন্যদিকে, ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩টি আসনে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ যা বিগত কয়েক বছর ধরেই বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত। সেখানেই অনেকটা পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বছরের শুরুতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে কেন্দ্র সরকার। মহা ধুমধামের সঙ্গে মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে এখনও পর্যন্ত যা গণনার ইঙ্গিত, সেখানে এনডিএ ৩৫টি আসনে এগিয়ে, আর ইন্ডিয়া জোট ৪৪টি আসনে এগিয়ে। সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের ক্যারিশ্মায় কার্যত ধরাশায়ী বিজেপি। এমনকি অযোধ্যা কেন্দ্রেই বিজেপি প্রার্থী পিছিয়ে!

সুপার ফ্লপ রামমন্দির ইস্যু, যোগীরাজ্যে সেভাবে ফুটলই না পদ্ম!

সুপার ফ্লপ রামমন্দির ইস্যু, যোগীরাজ্যে সেভাবে ফুটলই না পদ্ম!

অন্যদিকে, চতুর্থ রাউণ্ড শেষে রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল ৩১টি আসনে এগিয়ে, বিজেপি ১০টি এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই আবির খেলা শুরু করেছে তৃণমূল। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কর্মী-সমর্থকেরা আনন্দে মেতেছেন। এই ফলাফল অনেকেই আশা করতে পারেননি।

সুপার ফ্লপ রামমন্দির ইস্যু, যোগীরাজ্যে সেভাবে ফুটলই না পদ্ম!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত