কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় প্রতিটি সভায় সন্দেশখালির কথা উল্লেখ করেন। মঙ্গলবার ফলপ্রকাশের সময় দেখা যাচ্ছে, এই সন্দেশখালি ইস্যুই বুমেরাং হয়ে দেখা দিল বিজেপির ক্ষেত্রে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত তিন মাসের বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। নারী নির্যাতন থেকে শুরু করে জমি-ভেড়ি দখল সমস্ত ইস্যুকে হাতিয়ার করে এই লোকসভা নির্বাচনে পাল্টা লড়াইয়ের পরিকল্পনা ছিল বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় প্রতিটি সভায় সন্দেশখালির কথা উল্লেখ করেন। মঙ্গলবার ফলপ্রকাশের সময় দেখা যাচ্ছে, এই সন্দেশখালি ইস্যুই বুমেরাং হয়ে দেখা দিল বিজেপির ক্ষেত্রে।

আরও পড়ুন: চতুর্থ রাউণ্ড গণনা শেষ, আশাভঙ্গ বিজেপির, দিকে দিকে জয়জয়কার তৃণমূলের!

লোকসভায় বসিরহাটে সন্দেশখালির গৃহবধূ তথা প্রতিবাদী মুখ রেখা পাত্রকে টিকিট দেয় বিজেপি। তৃণমূলের তরফে প্রার্থী করা হয় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হাজি নুরুল ইসলাম। চতুর্থ রাউণ্ড গণনা শেষে দেখা যাচ্ছে, বসিরহাট কেন্দ্রে ৫ লক্ষ ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এমনকি সন্দেশখালি বিধানসভাতেও পিছিয়ে রয়েছে বিজেপি।

কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

ডায়মণ্ড হারবারে প্রায় ৬ লক্ষের বেশি ভোটে এগিয়ে বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবুজ ঝড়ে রীতিমতো বেসামাল বিজেপি। বিজেপির বেশিরভাগ হেভিওয়েট নেতানেত্রী যেমন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।

কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

চতুর্থ রাউণ্ড শেষে রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল ৩১টি আসনে এগিয়ে, বিজেপি ১০টি এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই আবির খেলা শুরু করেছে তৃণমূল। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কর্মী-সমর্থকেরা আনন্দে মেতেছেন। এই ফলাফল অনেকেই আশা করতে পারেননি।

কাজে এল না বিজেপির সন্দেশখালি ইস্যু, বসিরহাটে ৫ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন