চতুর্থ রাউণ্ড গণনা শেষ, আশাভঙ্গ বিজেপির, দিকে দিকে জয়জয়কার তৃণমূলের!

Lok Sabha Election 2024: চতুর্থ রাউণ্ড শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ৩১টি আসনে, বিজেপি ১০টি এবং কংগ্রেস ১টি আসনে। অন্যদিকে, গোটা দেশের বিচারে এনডিএ ২৯৮টি আসনে এগিয়ে, ২২৪টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। দেশের মধ্যে ৫৪৩টি আসন। একটি আসন আগে থেকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছে এনডিএ জোট। ফলে ৫৪২টি আসনে গণনা হবে। যার মধ্যে বাংলার ৪২। রাজ্যে মোট ৫৫টি গণনাকেন্দ্রে চলছে গণনা। চতুর্থ রাউণ্ড গণনা শেষ। ফলাফল কী?

আরও পড়ুন: ক্রমাগত উত্থান-পতন, এখনও পর্যন্ত তৃণমূল ২৯-বিজেপি ১১-কংগ্রেস ২!

চতুর্থ রাউণ্ড শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ৩১টি আসনে, বিজেপি ১০টি এবং কংগ্রেস ১টি আসনে। অন্যদিকে, গোটা দেশের বিচারে এনডিএ ২৯৮টি আসনে এগিয়ে, ২২৪টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। অন্যান্যরা ২১টি আসনে এগিয়ে। কংগ্রেস একা এগিয়ে ৯৩টি আসনে।

চতুর্থ রাউণ্ড গণনা শেষ, আশাভঙ্গ বিজেপির, দিকে দিকে জয়জয়কার তৃণমূল!

বাংলার হেভিওয়েট নেতাদের মধ্যে বালুরঘাটে পিছিয়ে রয়েছেন বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপির দিলীপ ঘোষ। পিছিয়ে রয়েছেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তবে, বনগাঁয় এগিয়ে রয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর, কাঁথির সৌমেন্দু অধিকারী।

চতুর্থ রাউণ্ড গণনা শেষ, আশাভঙ্গ বিজেপির, দিকে দিকে জয়জয়কার তৃণমূল!

চতুর্থ রাউণ্ড গণনা শেষ, আশাভঙ্গ বিজেপির, দিকে দিকে জয়জয়কার তৃণমূল!

তৃণমূলের বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী এগিয়ে রয়েছেন। দমদমে সৌগত রায়, যাদবপুরে সায়নী ঘোষ, বালুরঘাটে বিপ্লব মিত্র, ডায়মণ্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঘাটালে দেব এগিয়ে রয়েছেন। এখন বাকি গণনায় ফল কোন দিকে যায় সেদিকেই নজর রয়েছে আপামর দেশবাসীর।

চতুর্থ রাউণ্ড গণনা শেষ, আশাভঙ্গ বিজেপির, দিকে দিকে জয়জয়কার তৃণমূল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন