চলছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। দেশের মধ্যে ৫৪৩টি আসন। একটি আসন আগে থেকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছে এনডিএ জোট। ফলে ৫৪২টি আসনে গণনা হবে। যার মধ্যে বাংলার ৪২। রাজ্যে মোট ৫৫টি গণনাকেন্দ্রে চলছে গণনা। প্রায় দ্বিতীয়-তৃতীয় রাউণ্ড গণনা শেষের পথে। ফলাফল কী?
আরও পড়ুন: শুরু হল ভোটগণনা, এগিয়ে নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী
এ রাজ্যে এখনও পর্যন্ত তৃণমূল ২৬টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১৪টি এবং কংগ্রেস ২টি আসনে। বামেরা সব আসনেই পিছিয়ে। অন্যদিকে, গোটা দেশের বিচারে এনডিএ ২৯৮টি আসনে এগিয়ে, ২২২টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। অন্যান্যরা ২৩টি আসনে এগিয়ে।

বাংলার হেভিওয়েট নেতাদের মধ্যে বালুরঘাটে পিছিয়ে রয়েছেন বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপির দিলীপ ঘোষ। পিছিয়ে রয়েছেন কাঁথির সৌমেন্দু অধিকারী। বনগাঁয় এগিয়ে রয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর।

ক্রমাগত উত্থান-পতন, এখনও পর্যন্ত তৃণমূল ২৯-বিজেপি ১১-কংগ্রেস ২!
ব্যারাকপুরে অর্জুন সিংহকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। পিছিয়ে রয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছেন তৃণমূলের মালা রায়। পুরুলিয়া, ঝাড়গ্রামে পিছিয়ে রয়েছে বিজেপি। যাদবপুর এবং দমদমে আশা জাগিয়েও তৃতীয় স্থানে বামেরা।




