শুরু হল ভোটগণনা, এগিয়ে নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী

Lok Sabha Election 2024: দেশের মধ্যে ৫৪৩টি আসন। একটি আসন আগে থেকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছে এনডিএ জোট। ফলে ৫৪২টি আসনে গণনা হবে। যার মধ্যে বাংলার ৪২।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। দেশের মধ্যে ৫৪৩টি আসন। একটি আসন আগে থেকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছে এনডিএ জোট। ফলে ৫৪২টি আসনে গণনা হবে। যার মধ্যে বাংলার ৪২। রাজ্যে মোট ৫৫টি গণনাকেন্দ্রে চলছে গণনা। প্রথুমেই পোস্টাল ব্যালট গোনা চলছে।

আরও পড়ুন: ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গণনাকেন্দ্রে, রাত পোহালেই বাংলার ৫০৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

প্রথম কয়েক মিনিটের পোস্টাল ব্যালট গণনায় দেখা যাচ্ছে, রাজ্যে তৃণমূল ৯টি আসনে এগিয়ে। অন্যদিকে বিজেপি এগিয়ে ২৪টি আসনে। বাম এগিয়ে রয়েছে ১টি-তে ও কংগ্রেস এখনও পর্যন্ত ২টি কেন্দ্রে এগিয়ে। দেশের মধ্যে এনডিএ জোট এগিয়ে ২৪১টি আসনে, যার মধ্যে বিজেপি এগিয়ে ২০২টি আসনে।

শুরু হল ভোটগণনা, এগিয়ে নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী

হেভিওয়েটদের মধ্যে বারাণসী থেকে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। রায়বেরিলী ও ওয়েনাড় এই দুটি কেন্দ্র থেকেই এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। বাংলায় বালুরঘাট কেন্দ্রে এগিয়ে বিজেপির সুকান্ত মজুমদার। কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূলের মালা রায়। দমদমে পিছিয়ে তৃণমূলের সৌগত রায়। এগিয়ে সিপিআইএম-এর মহম্মদ সেলিম।

শুরু হল ভোটগণনা, এগিয়ে নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী

শুরু হল ভোটগণনা, এগিয়ে নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ভোটের কাজে যুক্ত থাকা কর্মীরা। একেবারে বয়স্ক মানুষ যারা বুথে গিয়ে ভোট দিতে পারেননি, প্রবাসী এবং আর্মি-মিলিটারিরা। ফলে, এই অংশের মানুষের প্রবণতা বোঝা যাবে পোস্টাল রাউণ্ড গণনায়। তবে, এই চিত্রটা সময়ের সাথে সাথে অতিদ্রুত বদলাবে তা কার্যত বলাই বাহুল্য।

শুরু হল ভোটগণনা, এগিয়ে নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন