ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গণনাকেন্দ্রে, রাত পোহালেই বাংলার ৫০৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

Lok Sabha Election 2024: মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে লোকসভার ভোটগণনা। গোটা দেশের মোট ৫৪৩টি আসনের ফলাফল প্রকাশ হবে যার মধ্যে রয়েছে বাংলার ৪২টি আসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাতে আর বারো ঘন্টা সময়। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে লোকসভার ভোটগণনা। গোটা দেশের মোট ৫৪৩টি আসনের ফলাফল প্রকাশ হবে যার মধ্যে রয়েছে বাংলার ৪২টি আসন। এ রাজ্যে মোট ৫৫টি গণনাকেন্দ্র রয়েছে। আর সেখানে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট গণনা, আর রাজভবনে ফের পিসরুম খুললেন রাজ্যপাল

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। এবং, তারপর খোলা হবে ইভিএম। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।

ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গণনাকেন্দ্রে, রাত পোহালেই বাংলার ৫০৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

গণনাকেন্দ্রের বাইরের অংশটিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। প্রথম বেষ্টনীতে থাকবে পুলিশ-প্রশাসন। মাঝে ১০০ মিটার দূরত্বে থাকবে সশস্ত্র পুলিশ। ব্যবস্থা থাকছে মেটাল ডিটেক্টরের। এরপর দ্বিতীয় বেষ্টনীতে থাকবে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গণনাকেন্দ্রে, রাত পোহালেই বাংলার ৫০৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

কমিশন আরও জানিয়েছে, গণনাকেন্দ্রের সামনের সারিতে বসবেন জাতীয় রাজনৈতিক দলের এজেন্ট। পরের সারিতে বসবেন আঞ্চলিক দলগুলির এজেন্টরা। একেবারে পিছনের সারিতে বসবেন নির্দল প্রার্থীদের এজেন্ট। গণনাকর্মীর পাশাপাশি কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন প্রার্থীরা। স্ট্রং রুমপিছু তিন সেকশন করে কেন্দ্রীয় বাহিনী এবং ২৮ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে।

ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গণনাকেন্দ্রে, রাত পোহালেই বাংলার ৫০৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন