সৃজন-শীল হল না যাদবপুর, পার্লামেন্টে যাবেন সায়নী, নজরবন্দির সমীক্ষা এক্ষেত্রেও সঠিক!

Jadavpur: সায়নী পেয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৫২১ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তিনি পেয়েছেন ৪ লক্ষ ৫৯ হাজার ২৬১। আর সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য্য শেষ করলেন তৃতীয় স্থানে। তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৫৮ হাজার ৩৬৫ ভোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের ফলাফলে বাংলায় সবুজ ঝড়। বিজেপির কার্যত আশাভঙ্গ। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, তৃণমূল পেয়েছে ২৯টি আসন। সেখানে বিজেপি এগিয়ে ১২টি আসনে, কংগ্রেস ১টি-তে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ২ লক্ষ ৫৬ হাজার ভোটে তিনি হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গাঙ্গুলি।

আরও পড়ুন: তৃণমূলের ভরা জোয়ারে হার দেবাংশুর, তমলুক জিতলেন অভিজিৎ, ঠিক যেমন বলেছিল ‘নজরবন্দি’!

সায়নী পেয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৫২১ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তিনি পেয়েছেন ৪ লক্ষ ৫৯ হাজার ২৬১। আর সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য্য শেষ করলেন তৃতীয় স্থানে। তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৫৮ হাজার ৩৬৫ ভোট। ফলে, বাম প্রার্থীকে নিয়ে এবার যে উদ্দীপনা তৈরি হয়েছিল, তার পুরোটাই আবেগ। ভোটবাক্সে প্রতিফলিত হল না সৃজনের ভোট।

cpim 01 6

রাজ্যে তৃণমূল এখনও পর্যন্ত ২৯টি আসন, বিজেপি ১২টি এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে। দেশেও একই হাল বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। ২৪৩টি আসনে এগিয়ে বিজেপি। এনডিএ এগিয়ে ২৯৫টি আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০টি আসনে।

tmc 2401 13

সৃজন-শীল হল না যাদবপুর, পার্লামেন্টে যাবেন সায়নী

এ রাজ্যে একটিও আসন পেল না বামেরা। ফের একবার শূন্য তকমাই জুটল তাঁদের কপালে। মুর্শিদাবাদে হারলেন মহম্মদ সেলিম। তমলুকেও হারলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। একই হাল শ্রীরামপুরের দিপ্সীতা ধরের। ফলে, আবারও যে নতুন করে শুরু করতে হবে বামেদের তা আর বলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত